MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • হাড় কাঁপিয়ে দেবে এবারের নভেম্বর! এমন শীত নাকি আগে কখনও পড়েনি! সাঙ্ঘাতিক পূর্বাভাস আইএমডির

হাড় কাঁপিয়ে দেবে এবারের নভেম্বর! এমন শীত নাকি আগে কখনও পড়েনি! সাঙ্ঘাতিক পূর্বাভাস আইএমডির

সকালের হালকা কুয়াশা, হেমন্তের শুষ্ক আবহাওয়া মানেই শীত পড়তে খুব বেশিদিন বাকি নেই। পুজো শেষ মানেই শীত পড়তে আর বেশিদিন বাকি নেই। এবার শীত কেমন পড়বে সেটাও জানিয়ে দিল দিল্লির মৌসম ভবন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 17 2024, 01:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

গ্রীষ্মের প্যাচপ্যাচে গরম, বর্ষার ঝমঝমিয়ে বৃষ্টি শেষে এবার ঠাণ্ডার পালা! এদিকে অক্টোবর মাসের মাঝামাঝি আসতে না আসতেই মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, শীত কবে পড়বে (South Bengal Weather)?

210
Image Credit : Asianet News

এবার সেই আপডেট দিল হাওয়া অফিস। আইএমডি (IMD) জানাচ্ছে, এই বছর দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। অক্টোবর অবধি স্বাভাবিকের থেকে ৮% বেশি বৃষ্টি হয়েছে দেশে।

310
Image Credit : Asianet News

পুজোর মধ্যেও দু এক পশলা বর্ষণ হয়েছে বাংলায়। তবে এবার অক্টোবরের মাঝামাঝিতেও অস্বস্তিকর গরম রয়েছে। এখনও রোদে বেরোলে ঘেমে-নেয়ে একাকার হতে হচ্ছে

410
Image Credit : Asianet News

হেমন্তের শুষ্ক আবহাওয়া মানেই এখন শীতের অপেক্ষা। তবে শীত কেমন পড়বে এবার! আদৌ কি শীত পড়বে! নাকি নভেম্বর, ডিসেম্বরেও জ্যাকেট, সোয়েটারের দরকার পড়বে না!

510
Image Credit : Asianet News

রাজধানী দিল্লি সহ উত্তরের রাজ্যগুলিতে হাড়কাঁপানো ঠাণ্ডা পড়তে পারে বলে জানিয়েছে আইএমডি।

610
Image Credit : Asianet News

চলতি বছর এদেশে লা নিনার প্রভাবে ঝেঁপে বৃষ্টি হয়েছে (South Bengal Weather)। এবার জাঁকিয়ে ঠাণ্ডাও পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

710
Image Credit : Asianet News

চলতি বছর উত্তর ভারতে জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে (Winter Prediction)। অন্যান্যবারের থেকে এবার বেশি শীত পড়তে পারে বলে আপাতত জানানো হয়েছে।

810
Image Credit : Getty

হাওয়া অফিসের কথায়, লা নিনা পরিস্থিতির কারণে হয়তো অক্টোবর মাসের শেষ অথবা নভেম্বর মাসের শুরু থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারে।

910
Image Credit : Getty

লা নিনা কী! আসলে এটি এল নিনোর বিপরীত পরিস্থিতি। প্রশান্ত মহাসাগরে অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। ফলে সমুদ্রের জলের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এই অবস্থায় পেরু-চিলি উপকূল বরাবর যে শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হয় তাকে লা-নিনা বলে।

1010
Image Credit : Getty

আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, নভেম্বর নাগাদ লা নিনা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ৭১ শতাংশ। ফলে দেশের তাপমাত্রা কমতে থাকবে হু হু করে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
Latest Videos
Recommended Stories
Recommended image1
Assam Development: অসমে উন্নয়নের জোয়ার, শাহ-মোদীর হাতে একাধিক প্রকল্পের সূচনা
Recommended image2
Narendra Modi: ওম বিড়লার প্রশংসা করে চিঠি নরেন্দ্র মোদী, পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ স্পিকারের
Recommended image3
Parliament News: সাংসদদের আচরণে ক্ষুব্ধ স্পিকার! দলনেতাদের কড়া চিঠি ওম বিড়লার
Recommended image4
Now Playing
West Bengal Election Date 2026: কমিশনের বড় চমক ২ দফায় ভোট, ঘোষণা হল দিনক্ষণ! ৪ মে ভাগ্য নির্ধারণ বাংলার
Recommended image5
Assembly Elections: পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ, গণনা ৪ মে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved