BRICS Summit 2026: দিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হাং-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

BRICS Summit 2026: ব্রিকস সম্মেলনের ফাঁকে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠক সেরে নিলেন প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী। শনিবার, নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হাং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকসের ১০টি সহযোগী দেশের মধ্যে ভিয়েতনাম অন্যতম। ১২-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজক দেশ ভারত। ২০২৬ সালের জন্য ভারত ব্রিকসের সভাপতিত্ব করছে এবং এবারের থিম হল "Building for Resilience, Innovation, Cooperation and Sustainability", অর্থাৎ স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ।

ভারত-ভিয়েতনাম কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য

BRICS summit 2026: মার্কিন শুল্কের চাপ, না নতুন সমীকরণ? দিল্লি সফরে চীনের আসল উদ্দেশ্য কী? কী জানালেন চিনা সাংবাদিক?

বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, ভারত এবং ভিয়েতনামের মধ্যে একটি 'বর্ধিত সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব' (Enhanced Comprehensive Strategic Partnership) রয়েছে। এই সম্পর্কের ভিত্তি হলো দীর্ঘদিনের বন্ধুত্ব এবং প্রতিরক্ষা, নিরাপত্তা, ফিনটেক, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ ও অন্যান্য আধুনিক ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতা। ভিয়েতনামের সরকারি সংবাদমাধ্যম 'ভয়েস অফ ভিয়েতনাম'-এর মতে, এই সম্মেলনকে তারা ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার একটি বড় সুযোগ হিসেবে দেখছে। পাশাপাশি, ব্রিকসের সদস্য ও সহযোগী দেশগুলির সঙ্গেও সম্পর্ক জোরদার করতে চায় ভিয়েতনাম। প্রধানমন্ত্রী লে মিন হাং আন্তর্জাতিক সহযোগিতা, অর্থনৈতিক বৃদ্ধি, স্থিতিশীল উন্নয়ন এবং বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে ভিয়েতনামের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে মে মাসে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম ভারত সফরে এসেছিলেন। সেই সময় দুই দেশ বোঝাপড়া, কৌশলগত ঐক্য এবং বাস্তব সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে 'বর্ধিত সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব'-এর স্তরে উন্নীত করতে সম্মত হয়েছিল।

অন্যান্য দ্বিপাক্ষিক বৈঠক

BRICS Summit 2026: দিল্লি পৌঁছে গেলেন ইরানের প্রেসিডেন্ট, শুক্রবারই মোদীর সঙ্গে বৈঠক?

এদিন এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে বৈঠক করেন। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং আবুধাবির ক্রাউন প্রিন্সের সঙ্গেও তাঁর বৈঠক হয়। মালয়েশিয়া এবং ইথিওপিয়া, উভয় দেশই ভারতের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

ভারতের ২০২৬ ব্রিকস সভাপতিত্ব

ভারত এমন এক সময়ে ব্রিকসের সভাপতিত্ব করছে, যখন বিশ্বজুড়ে অর্থনৈতিক বিভাজন, প্রযুক্তিগত পরিবর্তন, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং জলবায়ু পরিবর্তনের মতো একাধিক চ্যালেঞ্জ রয়েছে। ভারতের লক্ষ্য, ব্রিকসের সম্প্রসারিত সদস্যপদকে অর্থপূর্ণ সহযোগিতা এবং বাস্তব ফলাফলে পরিণত করা। একই সঙ্গে বিভিন্ন সদস্য দেশের মধ্যে ঐক্যমত্য তৈরি করা এবং বিদ্যমান প্রক্রিয়াগুলিকে আরও শক্তিশালী করে তোলা।

বর্তমানে এই গোষ্ঠীতে ১১টি দেশ রয়েছে—ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি। এছাড়া ১০টি সহযোগী দেশ হলো—নাইজেরিয়া, বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।