Bye Elections 2026: পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পর আবার দেশে ভোটগ্রহণ পর্বে। এবার তিন রাজ্যের মোট তিনটি বিধানসভা আসনের জন্য উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৩০ জুলাই ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৩ অগস্ট।

Bye Elections 2026: পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পর আবার দেশে ভোটগ্রহণ পর্বে। এবার তিন রাজ্যের মোট তিনটি বিধানসভা আসনের জন্য উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাতের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়েছে, এই তিন রাজ্যের একটি করে বিধানসভা আসনে আগামী ৩০ জুলাই ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৩ অগস্ট। ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে। বিহারের বাঙ্কিপুর, মধ্যপ্রদেশের দাতিয়া ও গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনে হবে উপনির্বাচনের ভোটগ্রহণ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কী কারণে হচ্ছে উপনির্বাচন

বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যসভার সাংসদ মনোনিত হওয়ায় বাঙ্কিপুর বিধানসভা থেকে পদত্যাগ করেন। অন্যদিকে, অপরাধমূলক মামলায় আদালতে দোষী সাব্যস্ত হওয়া বিধায়ক পদ খারিজ হয় কংগ্রেসের রাজেন্দ্র ভারতী-র। ফলে মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি খালি হয়। আর বিজেপির বিধায়ক যোগেশভাই প্যাটেলের মৃত্যুতে খালি হয় গুজরাটে ভদোদরার মঞ্জুলপুর আসনটি। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে শূন্যপদ পূরণের লক্ষ্যে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জারি আদর্শ আচরণবিধি

নির্ঘণ্ট ঘোষণার সঙ্গেই সংশ্লিষ্ট তিন বিধানসভা কেন্দ্রে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর হয়েছে। ফলে এখন থেকেই নির্বাচনী প্রচার, সরকারি ঘোষণা এবং প্রশাসনিক কর্মকাণ্ডের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। শীঘ্রই মনোনয়নপত্র জমা, স্ক্রুটিনি এবং প্রার্থিতা প্রত্যাহারের দিন-সহ বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গেও তিনটি আসনে উপনির্বাচন হওয়ার কথা

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও দুটি বিধানসভা ও একটি লোকসভা আসন উপনির্বাচন হবে খুব শীঘ্রই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া নন্দীগ্রাম, হুময়ান কবীরের পদত্য়াগ করা নওদা ও তৃণমূল হাজি নুরুল ইসলামের মৃত্যুতে খালি হওয়া বসিরহাট লোকসভা হবে উপনির্বাচন। তবে তার নির্ঘণ্ট প্রকাশে আরও দেরি আছে।

শুরু উপনির্বাচনের প্রস্তুতি

ইতিমধ্যেই বিহার, মধ্যপ্রদেশ এবং গুজরাতে রাজনৈতিক দলগুলি উপনির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। শাসক ও বিরোধী, উভয় পক্ষের কাছেই এই নির্বাচন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ভোট প্রক্রিয়ার উপর নজর রাখতে কমিশনের পর্যবেক্ষকরাও মোতায়েন থাকবেন। ভোটগ্রহণে ব্যবহার করা হবে ইভিএম (EVM) এবং ভিভিপ্যাট (VVPAT)।