MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • NSDP-তে পিছিয়ে পশ্চিমবঙ্গ! কোন রাজ্যের বৃদ্ধির হার কত? সংসদে রিপোর্ট পেশ নির্মলার

NSDP-তে পিছিয়ে পশ্চিমবঙ্গ! কোন রাজ্যের বৃদ্ধির হার কত? সংসদে রিপোর্ট পেশ নির্মলার

West Bengal Economy Update: সংসদে বাজেট পেশের আগেই পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং আর্থিক গ্রোথ নিয়ে বড় আপডেট দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কী বললেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 30 2026, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি
Image Credit : Getty

পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি

বৃহস্পতিবার সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্টে পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২৪-২০২৫ অর্থবর্ষের পেশ করা আর্থিক রিপোর্ট জানাচ্ছে যে, পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে অনেকটাই। শুধু তাই নয়, যা পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, ওড়িশা রাজ্যের থেকেও তুলনামূলক ভাবে অনেক ভালো। 

25
কী বলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রিপোর্ট?
Image Credit : Social Media

কী বলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রিপোর্ট?

বৃহস্পতিবার সংসদে পেশ করা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রিপোর্টে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এনএসডিপি ৯.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬.৩২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে বলে জানানো হয়েছে। এককথায় পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির কথা স্বীকার করা হলেও তবে পড়শি রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ যে অনেকটাই পিছিয়ে রয়েছে সে কথাও জানানো হয়েছে। 

Related Articles

Related image1
সরকারি অফিসে কর্মচারীদের বাধ্যতামূলক ভাবে পরে আসতে হবে খাদির পোশাক, নয়া বিধি চালু রাজ্য সরকারের
Related image2
পদ্মাপাড়ে ভোটে অশান্তি এড়াতে কী পদক্ষেপ ইউনূসের? অন্তর্বর্তী সরকারের কাছে একগুচ্ছ দাবি সংখ্যালঘুদের
35
গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গে NSDP-হার কত ছিল?
Image Credit : freepik

গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গে NSDP-হার কত ছিল?

জানা গিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত অর্থবর্ষে ২০২৩-২০২৪ সালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এনএসডিপির বৃদ্ধির হার ছিল ৮.৯৪ শতাংশ। তার তুলনায় তামিলনাড়ু (১৫.৭৬ শতাংশ) ও উত্তরপ্রদেশের (১২.৬৪ শতাংশ) মতো বড় রাজ্যগুলির তুলনায় এখনও বৃদ্ধির হারে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ বলে জানানো হয়েছে রিপোর্টে। 

45
পশ্চিমবঙ্গের এনএসডিপি-র হার কত টাকা?
Image Credit : ANI

পশ্চিমবঙ্গের এনএসডিপি-র হার কত টাকা?

জানা গিয়েছে, বৃহস্পতিবার নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেন। সেখানে তিনি জানান যে, পশ্চিমবঙ্গের ২০২৩-২৪ সালে এনএসডিপি ছিল ১৪.৮৫ লক্ষ কোটি টাকা। শুধু তাই নয়, নির্মলার রিপোর্ট জানাচ্ছে, ২০২৪-২৫ সালে বিহারের এনএসডিপি বৃদ্ধি ১৩.০৭ শতাংশ, ওড়িশায় ১৩.০৪ শতাংশ, ঝাড়খণ্ডে ১০.৮৮ শতাংশ। অর্থাৎ পূর্ব ভারতের তিন পড়শি রাজ্যের তুলনায় এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।

55
কোন কোন রাজ্যে এনএসডিপি-র হার বৃদ্ধি?
Image Credit : Getty

কোন কোন রাজ্যে এনএসডিপি-র হার বৃদ্ধি?

তবে উত্তর ভারতের কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তুলনায় ভালো অবস্থায় রয়েছে এ রাজ্য। এনএসডিপি বৃদ্ধি পঞ্জাব (৯.১২ শতাংশ এবং দিল্লির (৯.২৮ শতাংশ) চেয়ে বেশি। এছাড়়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর রিপোর্ট অনুযায়ী, এনএসডিপির হার ভালো অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকেও।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Man Ignites Petrol Pump: ধূমপান করতে না দেওয়ায় পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে রাগ মেটালেন ব্যক্তি, দেখুন ভিডিও
Recommended image2
US-India Relations: রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে বার্তা, পালটা বাণিজ্য চুক্তির ইঙ্গিত আমেরিকার
Recommended image3
চিন-আমেরিকার ফাঁদে মোদী! নিজের জুজুৎসু উপমা নিয়ে ব্য়াখ্যা দিতে গিয়ে বললেন রাহুল গান্ধী
Recommended image4
MG SUVs: বাজার কাঁপাতে আসছে MG India-র দুটি নতুন গাড়ি, একটির মাইলেজ ১১১০ কিমি!
Recommended image5
Petrol Price: আপনার শহরে আজ পেট্রোল-ডিজেলের দাম কত? দেখে নিন এক নজরে
Related Stories
Recommended image1
সরকারি অফিসে কর্মচারীদের বাধ্যতামূলক ভাবে পরে আসতে হবে খাদির পোশাক, নয়া বিধি চালু রাজ্য সরকারের
Recommended image2
পদ্মাপাড়ে ভোটে অশান্তি এড়াতে কী পদক্ষেপ ইউনূসের? অন্তর্বর্তী সরকারের কাছে একগুচ্ছ দাবি সংখ্যালঘুদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved