MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • Bangladesh News
  • পদ্মাপাড়ে ভোটে অশান্তি এড়াতে কী পদক্ষেপ ইউনূসের? অন্তর্বর্তী সরকারের কাছে একগুচ্ছ দাবি সংখ্যালঘুদের

পদ্মাপাড়ে ভোটে অশান্তি এড়াতে কী পদক্ষেপ ইউনূসের? অন্তর্বর্তী সরকারের কাছে একগুচ্ছ দাবি সংখ্যালঘুদের

Bangladesh Election 2026: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে পদ্মাপাড়ের পরিস্থিতির। বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে শঙ্কিত সেদেশের সংখ্যালঘুরা। কী বলছেন তারা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 30 2026, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বাংলাদেশে বেজে গিয়েছে ভোটের দামামা
Image Credit : Getty

বাংলাদেশে বেজে গিয়েছে ভোটের দামামা

২০২৪ সালের ৮ অগাস্ট আওয়ামী লিগের শীর্ষ নেত্রী তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নানা টালবাহানায় কেটে গিয়েছে একবছরেরও বেশি সময়। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ সেদেশে  হতে চলেছে সাধারণ নির্বাচনের অনুষ্ঠান। তবে দেশে ভোটের আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরুর আগে বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন অন্তর্বর্তী সরকারের কাছে সেই আর্জিই জানিয়েছেন সংখ্যালঘু হিন্দুরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ইউনূসের কাছে কী দাবি সংখ্যালঘুদের?
Image Credit : Asianet News

ইউনূসের কাছে কী দাবি সংখ্যালঘুদের?

সূত্রের খবর, বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্য সেদেশের সংখ্যালঘুদের মিলিত মঞ্চ অন্তর্বর্তী সরকারের কাছে মোট সাত দফা দাবি জানিয়েছে। যাতে তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার এমনই সাতদফা দাবি তুলে সরকারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন তারা। 

Related Articles

Related image1
সরকারি অফিসে কর্মচারীদের বাধ্যতামূলক ভাবে পরে আসতে হবে খাদির পোশাক, নয়া বিধি চালু রাজ্য সরকারের
Related image2
মাঘের শেষবেলায় উধাও ভরপুর শীতের আমেজ, দক্ষিণবঙ্গে বাড়ছে পারদ, উত্তরে বৃষ্টির পূর্বাভাস
35
কী কী বলা হয়েছে ওই দাবিপত্রে?
Image Credit : Asianet News

কী কী বলা হয়েছে ওই দাবিপত্রে?

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। ভোটের সময় যাতে সেদেশের সংখ্যালঘু হিন্দু-বৌদ্ধ, খ্রিস্ট্রানরা নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই আর্জিই জানানো হয়েছে  সংখ্যালঘুদের ঐক্য পরিষদের তরফে। কারণ, শেখ হাসিনা বিদায়ের পর থেকে বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু আক্রমণের অভিযোগ উঠছে। এই পরিস্থিতে এবার যে কোনও ধরনের অশান্তি এড়াতে আগেভাগে সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় একগুচ্ছ দাবিপত্র ঐক্যপরিষদের। 

45
সাতদফা দাবি কী কী?
Image Credit : Getty

সাতদফা দাবি কী কী?

বাংলাদেশি সংখ্যালঘুদের এই সাতদফা দাবির মধ্যে রয়েছে- ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা যেন ভোটের প্রচারে সমান সুযোগ পান, সেই পরিবেশ তৈরি নিশ্চিত করতে হবে সরকারকে।

ভোটের প্রচারে ধর্ম এবং সাম্প্রদায়িকতাকে ব্যবহার করা নিষিদ্ধ করতে হবে। কোনও দল বা প্রার্থী এমন করলে, শাস্তিমূলক পদক্ষেপের ব্যবস্থা করতে হবে কমিশনকে।

সংখ্যালঘু এবং আদিবাসীরা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে পারেন— তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সেনা মোতায়েন করে সংখ্যালঘু এবং আদিবাসীদের নিরাপত্তা দিতে হবে।

55
সাতদফা দাবি কী কী?
Image Credit : ANI

সাতদফা দাবি কী কী?

ভোটের আগে বাংলাদেশের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করতে হবে। সেখানে পুলিশের পাশাপাশি, সেনা, র‌্যাব এবং বিজিবির নিয়মিত টহলদারির ব্যবস্থা করতে হবে।

কমিশন সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কী কী পদক্ষেপ করছে, তা জেলাশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক দল এবং প্রার্থীদের জানিয়ে দিতে হবে। রেডিয়ো এবং টেলিভিশনেও তা প্রচার করতে হবে।

সব ধরনের ধর্মীয় উপাসনাস্থলে নির্বাচনী প্রচারের জন্য ব্যবহার করা নিষিদ্ধ করতে হবে। এছাড়াও কোনও প্রার্থী ধর্মীয় বিদ্বেষমূলক বিবৃতি দিলে বা গুজব ছড়ালে, তাঁর প্রার্থিপদ বাতিল করতে হবে এবং আইনি পদক্ষেপ করতে হবে।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
খুনের পর রাতভর বাড়িতেই! ফ্রিজ থেকে খেজুর-শসা খেয়ে স্নান, বাংলাদেশে ৪ খুনে চাঞ্চল্যকর তথ্য
Recommended image2
Bangaldesh Murder: বাংলাদেশের রংপুরে অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষক-সহ একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার
Recommended image3
Bangladesh: ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, তারেক ঘনিষ্ঠ মির্জা ফখরুলের বড় জয়
Recommended image4
Maitree Express: ফের চালু হতে পারে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, কবে থেকে?
Recommended image5
অবাক করা ঘটনা! বিয়ের মেনুতে নেই আস্ত খাসি, বিয়ে না করেই আসর ছাড়লেন বর
Related Stories
Recommended image1
সরকারি অফিসে কর্মচারীদের বাধ্যতামূলক ভাবে পরে আসতে হবে খাদির পোশাক, নয়া বিধি চালু রাজ্য সরকারের
Recommended image2
মাঘের শেষবেলায় উধাও ভরপুর শীতের আমেজ, দক্ষিণবঙ্গে বাড়ছে পারদ, উত্তরে বৃষ্টির পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved