MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • 'বিষ্ণু' মন্তব্যে বিতর্কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

'বিষ্ণু' মন্তব্যে বিতর্কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

Chief Justice Controversy: দেবতা বিষ্ণুকে নিয়ে মন্তব্য করে বিতর্কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। ঠিক কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 18 2025, 08:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিতর্কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Image Credit : ANI

বিতর্কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

সনাতনী ভাবাবেগে আঘাত করে বিতর্কে জড়ালেন খোদ দেশের প্রধান বিচারপতি। ভগবান বিষ্ণুকে নিয়ে মন্তব্য করে আলোচনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। তার বিরুদ্ধে উঠেছে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতোন অভিযোগ। 

25
কী বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি?
Image Credit : X

কী বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি?

সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভগবান বিষ্ণুকে নিয়ে মন্তব্য করেন। আর তাতেই চটেছেন মামলাকারী সহ আইনজীবীদের একাংশ। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে মধ্য প্রদেশের একটি মামলা চলাকালীন বিআর গাভাই বলেন, ‘’এই বিষয়ে যা বলার ঈশ্বরকে গিয়ে বলুন।''

Related Articles

Related image1
রাজধানীতেও কার্যকর হবে এসআইআর, বিজ্ঞপ্তি প্রকাশ মুখ্য নির্বাচনী আধিকারিকের
Related image2
কলকাতা মেট্রোয় এবার টুরিস্ট স্মার্ট কার্ড, পুজোয় যাত্রী পরিষেবা মসৃণ রাখতে নয়া পদক্ষেপ
35
গাভাই মন্তব্যে বিতর্ক
Image Credit : ANI

গাভাই মন্তব্যে বিতর্ক

সূত্রের খবর, দেশের প্রধান বিচারপতির মুখে এহেন মন্তব্য শুনে ক্ষোভ প্রকাশ করেছেন মামলাকারী  সহ আইনজীবীরা। জানা গিয়েছে, এক ব্যক্তি মধ্যপ্রদেশের খাজুরাহের জাভেরি মন্দিরে ৭ ফুটের একটি বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মামলা করেছিলেন। বিষ্ণুমূর্তিটি মোঘল আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয় মামলাকারীর তরফে। 

45
কী দাবি মামলাকারীর
Image Credit : our own

কী দাবি মামলাকারীর

রাকেশ দেশাই নামের ওই মামলাকারীর আরও দাবি, বিষ্ণু মূর্তিটি সংরক্ষণ ও পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মন্দির কর্তৃপক্ষ ও আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার নজরে  বিষয়টি আনা হলেও আদতে লাভের লাভ কিছু হয়নি।  এই ব্যাপারে কোনও সদিচ্ছা দেখায়নি মন্দির কর্তৃপক্ষ। তাই তিনি দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের। 

55
সুপ্রিম মন্তব্য
Image Credit : Social Media

সুপ্রিম মন্তব্য

এদিকে সুপ্রিম কোর্টে করা ওই ব্যক্তির জনস্বার্থ মামলায় আদালতের প্রধান বিচারপতি মামলাটিকে গুরুত্বই দেননি বলে অভিযোগ উঠেছে। উলটে মামলাকারীকে তীব্র ভর্ৎসনা করে মামলা খারিজ করে দেন বিচারপতি। তিনি বলেন, ‘’এটা স্পষ্টই প্রচারের লোভে করা মামলা। বিষয়টি ASI-এর অধীনে পড়ে। তাছাড়া আপনি তো বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। যান গিয়ে বিষ্ণুকেই বলুন, এ ব্যাপারে যদি তিনি কিছু করতে পারেন। যান যান প্রার্থনা করুন।'' 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG ATM: 'খালি আনুন, ভরা নিন', এবার LPG ATM চালু হল এই শহরে, ২৪ ঘণ্টা পরিষেবা
Recommended image2
I-PAC Case: 'ইডি-র তল্লাশিতে মুখ্যমন্ত্রীর বাধাদান সুখকর নয়,' কড়া বার্তা সুপ্রিম কোর্টের
Recommended image3
Cost of living: ভারতে কোন শহরে বসবাসের খরচ সবচেয়ে বেশি? কলকাতার অবস্থান কোথায়?
Recommended image4
৩৭ রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হচ্ছে, তাঁরা কত করে পেনশন-কী কী সুবিধা পাবেন?
Recommended image5
Jal Jeevan Mission: পানীয় জলের পাইপ দেখভালের দায়িত্বও ঠিকাদারদের, ঘোষণা যোগীর
Related Stories
Recommended image1
রাজধানীতেও কার্যকর হবে এসআইআর, বিজ্ঞপ্তি প্রকাশ মুখ্য নির্বাচনী আধিকারিকের
Recommended image2
কলকাতা মেট্রোয় এবার টুরিস্ট স্মার্ট কার্ড, পুজোয় যাত্রী পরিষেবা মসৃণ রাখতে নয়া পদক্ষেপ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved