CJP Protest: প্যাঁচে পড়ে ছটপট আরশোলাদের! আশুতোষ-সৌরভের হেফাজত বাড়ল, আদালতে তুমুল টানাপড়েন!
CJP Protest: দিল্লির যন্তর মন্তর বিক্ষোভ ঘিরে নতুন করে চর্চা! ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানো হয়েছে। আগামী বুধবার তাঁদের ফের আদালতে হাজির করা হবে।

যন্তর মন্তরের তালাবদ্ধ গেট টপকে চত্বরে প্রবেশের অভিযোগে গত ১৩ অক্টোবর তাঁদের আটক করা হয়েছিল। পরদিন তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সম্প্রতি যন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) নিয়ে প্রতিবাদে সরব হয়েছে CJP।
দলের আইনি উপদেষ্টা রত্না সিং আদালতের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। CJP-র অভিযোগ, দুই নেতার মুক্তি আটকাতে মামলার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। অন্যদিকে, দলটির দাবি, জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দেওয়ার উদ্দেশ্যেই তাঁরা যন্তর মন্তরে প্রবেশ করেছিলেন।