MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • CJP Protest: দিল্লির রাজপথে ‘আরশোলা বাহিনী’! শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ধিক্কার Cockroach-দের

CJP Protest: দিল্লির রাজপথে ‘আরশোলা বাহিনী’! শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ধিক্কার Cockroach-দের

Cockroach Janta Party: NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর CBSE-র মার্কিং সিস্টেমে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি। শনিবার দিল্লির যন্তর মন্তরে তারা বিক্ষোভ দেখায়। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jun 06 2026, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ককরোজ জনতা পার্টির প্রথম কর্মসূচি
Image Credit : ANI

ককরোজ জনতা পার্টির প্রথম কর্মসূচি

ককরোচ জনতা পার্টি (CJP) শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নেমেছে। তাদের দাবি, সম্প্রতি হওয়া NEET 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং CBSE-র অন-স্ক্রিন মার্কিং (OSM) সিস্টেমে দুর্নীতির অভিযোগের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বিক্ষোভকারীদের দাবি একটাই
Image Credit : ANI

বিক্ষোভকারীদের দাবি একটাই

বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিল, "ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দাও। আমরা চেয়েছিলাম 'মেক ইন ইন্ডিয়া', আপনি দিলেন 'লিক ইন ইন্ডিয়া'।" যন্তর মন্তরে CJP-র বিক্ষোভে পরিস্থিতি ছিল রীতিমত উত্তাল।

Related Articles

Related image1
Madrasa Report: এবার রাজ্যের সব মাদ্রাসার 'X-ray'! জেলাশাসকদের জরুরি নির্দেশ দিল নবান্ন
Related image2
Annapurna Bhandar: করতে হবে না কোনো আবেদন! সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার-এ এভাবে মিলবে ৩,০০০ টাকা
310
বিক্ষোভের নেতৃত্বে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
Image Credit : ANI

বিক্ষোভের নেতৃত্বে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে

এই বিক্ষোভের নেতৃত্ব দিতে CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আমেরিকা যুক্তরাষ্ট্রের বস্টন থেকে দিল্লিতে এসেছেন। এয়ারপোর্টে তাঁর হাতে ডঃ বি আর আম্বেদকরের আত্মজীবনীর একটি বই দেখা যায়।

CJP-র অফিসিয়াল এক্স হ্যান্ডেল 'ককরোচ ইজ ব্যাক' থেকে পোস্ট করে জানানো হয়, "ভারতের সংবিধানের পূর্ণ সমর্থনে, আরশোলারা যন্তর মন্তরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমাদের বিক্ষোভ শুরু করবে।"

410
যন্তরমন্তরে CJPর বিক্ষোভ
Image Credit : ANI

যন্তরমন্তরে CJPর বিক্ষোভ

অন্য একটি পোস্টে CJP দাবি করে, দিল্লি পুলিশ তাদের যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দিয়েছে। তারা লেখে, "দিল্লি পুলিশ যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দিয়েছে। আমাদের আর পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে যাওয়ার দরকার নেই, সরাসরি যন্তর মন্তরেই জমায়েত হতে পারব। আরশোলারা আসছে, ধর্মেন্দ্র প্রধান যাচ্ছেন।"

510
১০টা-৫টা পর্যন্ত বিক্ষোভের অনুমতি
Image Credit : ANI

১০টা-৫টা পর্যন্ত বিক্ষোভের অনুমতি

নয়া দিল্লি জেলার অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশের অফিস থেকে জারি করা একটি সরকারি আদেশ অনুযায়ী, দিল্লি পুলিশ CJP-কে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যন্তর মন্তরে বিক্ষোভ করার অনুমতি দিয়েছে।

610
সুপ্রিম কোর্টের ছাড়
Image Credit : ANI

সুপ্রিম কোর্টের ছাড়

CJP-র প্রতিষ্ঠাতা ডিপকের নামে জারি করা ওই আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এককালীন ছাড় হিসেবে এই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

710
NEET-UG বিতর্ক
Image Credit : ANI

NEET-UG বিতর্ক

NEET-UG বিতর্ক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ নিয়ে দেশজুড়ে উত্তেজনার মধ্যেই এই বিক্ষোভ হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক গাফিলতির মতো ঘটনার পর এই বছরের পরীক্ষাটি ২১ জুন নতুন করে হওয়ার কথা।

810
তদন্তে সিবিআই
Image Credit : ANI

তদন্তে সিবিআই

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ এবং এনটিএ-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং একটি সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়েছেন।

910
আটক বিক্ষোভকারীরা
Image Credit : ANI

আটক বিক্ষোভকারীরা

এর আগেও বিভিন্ন ছাত্র সংগঠন দিল্লি এবং ভারতের অন্যান্য অংশে বারবার পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে। শিক্ষামন্ত্রকের বাইরে বিক্ষোভ দেখানোর সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়েছিল।

1010
উত্তেজনা রয়েছে যন্তরমন্তর এলাকায়
Image Credit : ANI

উত্তেজনা রয়েছে যন্তরমন্তর এলাকায়

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও বেড়েছে। বিরোধী নেতারা পরীক্ষা ব্যবস্থা সামলানো নিয়ে সরকারের দিকে আঙুল তুলেছেন। আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও রাহুল গান্ধী এই বিষয়গুলি নিয়ে প্রকাশ্যে কেন্দ্রের সমালোচনা করেছেন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Economy: বিশ্ববাজার টালমাটাল! ভারতের অর্থনীতি বাঁচাতে মোদীর মিশন—জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
Recommended image2
DA Hike: ২ শতাংশ ডিএ বাড়াল সরকার, মোটা টাকা ঢুকবে সরকারি কর্মচারীদের
Recommended image3
Indian Food News: ইউরোপে 'ব্যান' ৪৫০+ ভারতীয় খাদ্যপণ্য, দেশের খাবারে মিশছে বিষ!
Recommended image4
8th Pay Commission Update: নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা? বেতন বেড়ে কত টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে
Recommended image5
Today’s News in Bengali Live: CJP Protest - এবার দিল্লির রাজপথে ‘আরশোলা বাহিনী’! শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অভিনব ধিক্কার আন্দোলন
Related Stories
Recommended image1
Madrasa Report: এবার রাজ্যের সব মাদ্রাসার 'X-ray'! জেলাশাসকদের জরুরি নির্দেশ দিল নবান্ন
Recommended image2
Annapurna Bhandar: করতে হবে না কোনো আবেদন! সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার-এ এভাবে মিলবে ৩,০০০ টাকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved