MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • প্রবল শীতে সাদা টিশার্টে রাহুল গান্ধী, ১১২ দিনে হরিয়ানার পানিপথে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা - দেখুন ছবিগুলি

প্রবল শীতে সাদা টিশার্টে রাহুল গান্ধী, ১১২ দিনে হরিয়ানার পানিপথে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা - দেখুন ছবিগুলি

রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ১১২ দিন পূর্ণ করেছে। শুক্রবার হরিয়ানা থেকে যাত্রার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। পানিপথে একটি সভায় রাহুল গান্ধী মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। 

2 Min read
Author : Web Desk - ANB
Published : Jan 06 2023, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
১২ দিনে ভারত জোড়ো যাত্রা
Image Credit : PTI

১২ দিনে ভারত জোড়ো যাত্রা

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ১১২ দিন পূর্ণ করেছে। কন্যাকুমারী থেকে গত ৭ সেপ্টেম্বর  রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল । বর্তমানে এটি হরিয়ানা পৌঁছেছে। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
রাহুলের নেতৃত্বে যাত্রা
Image Credit : PTI

রাহুলের নেতৃত্বে যাত্রা


রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রা শুক্রবার সকালে কনকনে ঠান্ডায় প্রবেশ করেছে হরিয়ানা।  বৃহস্পতিবার রাত্রে এই যাত্রা উত্তর প্রদেশ থেকে হরিয়ানায় দ্বিতীয়বারের জন্য প্রবেশ করেছিল। এদিনও রাহুল গান্ধী সোয়েটার ছাড়া। তিনি সাদা টি-শার্টেই তিনি মিছিলে সামিল হন। 

310
 পানিপথের জনসভায় রাহুল
Image Credit : PTI

পানিপথের জনসভায় রাহুল

পানিপথের জনসভায় রাহুল গান্ধী ভাষণ দেন। তিনি বলেন, এই দেশের জনসখ্যা ১৪০ কোটি। তবে এই দেশের মাত্র ১০০ জন ধনী ব্যক্তির কাছে দেশের মোট সম্পদের ৫০ শতাংশ রয়েছে। এই মন্তব্য করেই তিনি বলেন, 'আপনি কি এতে ন্যায়বিচার দেখতে পান? এটা নরেন্দ্র মোদীর ভারতের বাস্তবতা।' 
 

410
রাহুলের নিশানা কর্পোরেট
Image Credit : PTI

রাহুলের নিশানা কর্পোরেট

রাহুল গান্ধী বলেন,'আপনি যদি ভারতের সমস্ত কর্পোরেট লাভের দিকে তাকান, তাহলে দেখবেন তারা ৯০ শতাংশ লাভ করছে শুধুমাত্র ২০ শতাংশ কর্পোরেট সংস্থা। সেই ১০০ জনের হাতে এই দেশের অর্ধেকের বেশি সম্পদ রয়েছে। এটাই নরেন্দ্র মোদীর রাজনীতির সত্য। '

510
দুটি ভারতের অভিযোগ রাহুলের
Image Credit : PTI

দুটি ভারতের অভিযোগ রাহুলের

রাহুল গান্ধী এদিন ফের অভিযোগ করেন নরেন্দ্র মোদী দুটি ভারত তৈরি করছেন। একটি ভারত যেখানে ভারতের দরিদ্র  ও সাধারণ মানুষ থাকেন। অন্য ভারতের বাসিন্দা ২০০-৩০০ জন। যাদের হাতে দেশের সমস্ত সম্পদ রয়েছে।
 

610
রাহুল গান্ধীর ক্যান্সার মন্তব্য
Image Credit : PTI

রাহুল গান্ধীর ক্যান্সার মন্তব্য

রাহুল গান্ধী বলেন, 'আমাদের কাছে কিছুই নেই। আমাদের কাছে কেবল পানিপথের বাতার রয়েছে। যেখানে দেশের প্রথম সারির ব্যবসায়ীরা শ্বাস নিতে পারবেন না। এটি একটা ক্যান্সার।' তিনি আরও বলেন পানিপথ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কেন্দ্রস্থল ছিল। কিন্তু নোট বাতিল আর জিএসটি কারণে এই সেই ক্ষুদ্র ও মাঝারি শিল্প ধ্বংস হয়ে যেতে বসেছে। 

710
অগ্নিবীর নীতির রাহুলের ভাষণে
Image Credit : PTI

অগ্নিবীর নীতির রাহুলের ভাষণে

রাহুল গান্ধী বলেন, রাষ্ট্র শক্তি হারাচ্ছে। অগ্নিবীর নীতি তিনিও প্রশ্ন তুলেছেন। বলেছেন, দেশের নেতারা নিজেদের দেশপ্রেমী বলে প্রচার করছেন। কিন্তু যে কৃষক ও জওয়ানরা দিনের আো ফোটার আগেই কাজ শুরু করে দেন তারা আর কেন্দ্রীয় নীতির জন্য হতাশ। 
 

810
ভারতীয় সেনা বাহিনার ঢালাও প্রশংসা রাহুলের মুখে
Image Credit : PTI

ভারতীয় সেনা বাহিনার ঢালাও প্রশংসা রাহুলের মুখে

রাহুল বলেন দেশের সেনা বাহিনী বিশ্বের সেরা বাহিনী। তারা প্রশিক্ষণ দিতে পারে। আবার দেশকে রক্ষাও করতে পারে। কিন্তু সেনা জওয়ানররা যখন দেশের মানুষকে নিরাপত্তা দেন তাদের জন্য কিন্তু আর্থিক সুরক্ষা নেই। অবসরের পরে তাদের পেনশন নিশ্চিত নয়। দেশের মানুষের সেবা করে যে সেনা জওয়ানররা জীবন কাটিয়েছেন আজ তারা হতাশ। 
 

910
ভারত জোড়ো যাত্রায় সামিল বহু মানুষ
Image Credit : PTI

ভারত জোড়ো যাত্রায় সামিল বহু মানুষ

কন্যাকুমারী থেকে যখন ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল তখনও কংগ্রেস ভাবেনি এই যাত্রা এতটা সাফল্য পাবে। যত দিন যাচ্ছে ততই ভিড় বাড়চ্ছে। এদিনও প্রবল শীত উপেক্ষা করে সকালেই প্রচুর মানুষ সামিল হয়েছিলেন রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে। যার মধ্যে রয়েছেন বিশিষ্টরাও। 

1010
বিতর্ক রাহুল গান্ধীকে নিয়ে
Image Credit : PTI

বিতর্ক রাহুল গান্ধীকে নিয়ে

রাহুল গান্ধী ভারত জো়ড়ো যাত্রায় একাধিক বিতর্কে জড়িয়েছেন । যারমধ্যে অন্যতম হল টিশার্ট বিতর্ক। প্রবল ঠান্ডাতেও তিনি কেন সোয়েটার পরছেন না তা নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন অনেকে। তেমনি প্রশ্ন উঠেছে রাহুলের টি-শার্টের দাম নিয়ে। রাহুল গান্ধীর দাড়িয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা।

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Agni 1 Missile: পাকিস্তানকে 'মুতোড় জবাব', অগ্নি-১ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল ভারত
Recommended image2
Harbhajan Singh: টাকার বিনিময়ে রাজ্যসভার আসন বিক্রি করেছেন কেজরিওয়াল! হরভজনের বিস্ফোরক অভিযোগ
Recommended image3
Power Crisis:এই গরমে আলো-পাখা বন্ধের নির্দেশ? তীব্র বিদ্যুৎ সংকটের আশঙ্কায় ছড়াচ্ছে চরম উদ্বেগ
Recommended image4
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.২৮-ও হয়, তবে একলাফে কতটাকা অ্যাকাউন্টে ঢুকবে জানেন?
Recommended image5
Nashik TCS Case: নাসিক টিসিএস কাণ্ডে ১৫০০ পাতার চার্জশিট পেশ পুলিশের, ধর্মান্তকরণ নিয়ে বিস্ফোরক তথ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved