Assam Election 2026: দশ বছর পর অসমে ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস প্রার্থী হিসাবে সব বড় নেতাদের প্রার্থী করছে।হিমন্ত বিশ্ব সরকারকে হারাতে বেশ কিছু স্থানীয় দলের সঙ্গে আসন সমঝোতা করছে হাত শিবির। প্রথম পর্যায়ে ৪০টি আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে কংগ্রেস।

Election 2026 Candidate Announce: দশ বছর পর অসমে ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস প্রার্থী হিসাবে রাজ্যের সব বড় নেতাদের প্রার্থী করছে। Assam Assembly Election 2026 হিমন্ত বিশ্ব সরকারকে হারাতে বেশ কিছু স্থানীয় দলের সঙ্গে আসন সমঝোতা করছে হাত শিবির। প্রথম পর্যায়ে অসমের ৪০টি আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে কংগ্রেস। ভোটের দিন ঘোষণা হলেই আনুষ্ঠানিকভাবে প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস। কংগ্রেসের লক্ষ্য পদ্মশিবিরের হ্য়াটট্রিক রুখে দেওয়া।১২৬ আসনের অসম বিধানসভায় ৪০টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে হাত শিবিরের। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ দাঁড়াচ্ছেন যোরহাট থেকে। ২০২৪ লোকসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র দেওয়া চ্য়ালেঞ্জ নিয়ে যোরহাট থেকে ১ লক্ষ ৪৪ হাজার ভোটে জিতে চমকে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ পুত্র। লোকসভা ভোটে জেতার পর থেকে কংগ্রেসে গুরুত্ব বাড়ে গৌরব গগৈয়ের। কমাস আগেই গৌরবকে অসম কংগ্রেসের মাথায় বসানো হয়। তাতে ক্ষুব্ধ হয়ে কদিন আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন প্রদেশ সভাপতি ভূপেন বোরা। এক সময় যে তরুণ গগৈয়ের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে কংগ্রেস ছেড়েছিলেন, তার ছেলে গৌরবের সঙ্গে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন হিমন্ত।

টানা ১৫ বছর অসমে ক্ষমতায় ছিল কংগ্রেস, এবার সেই লক্ষ্যে বিজেপি

একটানা ১৫ বছর অসমে ছিল কংগ্রেসের তরুণ গগৈয়ের সরকার। কিন্তু সেখানে এখন বিজেপি ঝড়ে সঙ্কটে কংগ্রেস। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় এই রাজ্যে ২০১৬ সালে প্রথমবার ক্ষমতায় আসে বিজেপি। বিজেপি টানা তিনবার অসম জয়ের লক্ষ্য়ে নামছে। সেবার ৮৬টি আসনে জিতে অসম দখলে করে সর্বানন্দ সোনওয়ালকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। মাত্র ২৭টি আনে জিতে বিরোধী আসনে বসেছিল কংগ্রেস। এরপর ২০২১ বিধানসভায় অসমে ৬০টি আসনে জিতে ক্ষমতায় ফেরে বিজেপি। এবার হিমন্ত বিশ্বশর্মাকে অসমের মসনদে বসান নরেন্দ্র মোদী, অমিত শাহ-রা। গত বিধানসভা কংগ্রেস মাত্র ২৯টি আসনে জিতেছিল। গতবার এনডিএ জোটে আসন সমঝোতা করেছিল বিজেপি, অসম গণ পরিষদ, ইউপিপিএল। সেখানে বিরোধীদের মহাজোটে ছিল কংগ্রেস, এআইইউডিএফ, বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট, আরজেডি ও সিপিআইএমএল সহ বাম দলগুলি। এবারও বিজেপির নেতৃত্বে এনডিএ-তে তিনটি দল থাকছে। কিন্তু মহাজোটের দলগুলির মধ্যে আসন সমঝোতা নিয়ে ব্যাপক টানাপোড়েন চলছে।

এনডিএ বনাম মহাজোটে কারা

২০২১ বিধানসভা ভোটে এনডিএ মোট ৭৫টি আসনে জিতেছিল আর বিরোধীদের মহাজোট পায় ৫০টি। দুই জোটের মধ্যে ১২-১৩টি আসনে জয়-পরাজয়ের ফারাক রয়েছে। তার মধ্য়ে অন্তত ১৫-২০টি আসনে জয়ের ব্যবধান ৫ শতাংশের মধ্য়ে। অঙ্কের বিচারে তাই অসমে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে বিজেপি যতটা সুসংহত, আক্রমণাত্মক, ঠিক ততটাই কংগ্রেসের নেতৃত্বে ছন্নছাড়া বিরোধী জোট। অসমে প্রতিষ্ঠান বিরোধী থাকা সত্ত্বেও এখনও সেভাবে মাঠে নামতে পারেনি বিরোধীরা। দলীয় অন্তর্কলহ কাটিয়ে অসমে কংগ্রেস এবার ময়দানে নামতে চাইছে। একটাই প্রশ্ন দেরি হয়ে গেল না তো?