Press Freedom: বিশ্ব প্রেস ফ্রিডম দিবসে ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। ২০২৬ সালের বিশ্ব প্রেস ফ্রিডম সূচকে ভারতের ১৫৭তম স্থানকে 'অত্যন্ত গুরুতর' বলে উল্লেখ করে তারা অভিযোগ করেছে যে, দেশের মধ্যে সংবাদমাধ্যম 'আক্রমণের মুখে' পড়ছে।

Press Freedom: ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে রবিবার, মোদী সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে কংগ্রেস। ২০২৬ সালের বিশ্ব প্রেস ফ্রিডম সূচকে ভারতের স্থান ১৫৭ নম্বরে নেমে আসায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে তারা। এই র‍্যাঙ্কিং অনুযায়ী, ভারতকে 'অত্যন্ত গুরুতর' (very serious) বিভাগে রাখা হয়েছে। বিশ্ব প্রেস ফ্রিডম দিবসে কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে, “একটি স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের কণ্ঠস্বর। কিন্তু আজ সেই কণ্ঠই আক্রমণের মুখে।"

গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার জন্য লড়াই?

এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে কংগ্রেস জানিয়েছে, তারা সেই সমস্ত সাংবাদিক এবং কণ্ঠস্বরের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছে, যারা "ক্ষমতার চোখে চোখ রেখে সত্যিটা বলে" এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার জন্য লড়াই করে।

কংগ্রেসের তরফে লেখা হয়েছে, "একটি স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের কণ্ঠস্বর, কিন্তু আজ সেই কণ্ঠই আক্রমণের মুখে। বিশ্ব প্রেস ফ্রিডম সূচক ২০২৬-এ ভারতের স্থান ১৫৭, যা 'অত্যন্ত গুরুতর' বিভাগের অন্তর্গত। বিশ্ব প্রেস ফ্রিডম দিবসে, কংগ্রেস পার্টি প্রতিটি নির্ভীক কণ্ঠের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছে, যারা ক্ষমতার চোখে চোখ রেখে সত্যিটা বলে এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য লড়াই করে।" 

Scroll to load tweet…

গণমাধ্যমের কর্মীদের জন্যও একটি আত্মসমালোচনার দিন

উল্লেখ্য, প্রতি বছরের ৩ মে! এই দিনটি মনে করিয়ে দেয় যে, সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি দেশের সরকারের প্রতিশ্রুতিকে সম্মান করতে হবে। এই দিনটি গণমাধ্যমের কর্মীদের জন্যও একটি আত্মসমালোচনার দিন। যেখানে তারা সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত নীতি নিয়ে আলোচনা করে থাকেন। এই দিনটি সংবাদমাধ্যমের স্বাধীনতার মৌলিক নীতিগুলিকে নিয়ে পর্যালোচনা করার একটি দিন। 

সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর আক্রমণ প্রতিহত করার এবং কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানোরও একটি দিন এটি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।