ডাউন বেঙ্গালুরু এক্সপ্রেসের ধাক্কায় মালগাড়ির উপরে আছাড় খেল করমণ্ডল এক্সপ্রেস, মৃতের সংখ্যা শতাধিক হওয়ার আশঙ্কা

বেঙ্গালুরু এক্সপ্রেসের লাইনচ্যূত বগি দুটি আপ লাইনে চলে গিয়েছিল, সেই সময় আপ লাইনে ছিল দুরন্ত গতিতে থাকা করমণ্ডল এক্সপ্রেস | লাইনচ্যূত কামরার ধাক্কায় করমণ্ডল এক্সপ্রেসের ১৭টি কামরা লাইনচ্যূত হয়ে যায় |

Share this Video

ওড়িশার বাহানগা স্টেশনের মুখে দুর্ঘটনাগ্রস্থ করমণ্ডল এক্সপ্রেস | শুক্রবার বিকেলে ট্রেনটি শালিমার থেকে চেন্নাই-এ যাচ্ছিল | ওড়িশার বাহানগা স্টেশনের কাছে ডাউন লাইনে ছিল বেঙ্গালুরু এক্সপ্রেস, বেঙ্গালুরু এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যূত হয়ে যায় | বেঙ্গালুরু এক্সপ্রেসের লাইনচ্যূত বগি দুটি আপ লাইনে চলে গিয়েছিল, সেই সময় আপ লাইনে ছিল দুরন্ত গতিতে থাকা করমণ্ডল এক্সপ্রেস | ডাউন বেঙ্গালুরু এক্সপ্রেসের লাইনচ্যূত কামরার ধাক্কায় বেসামাল অবস্থা | বেসামাল হয়ে যায় চেন্নাইমুখী আপ করমণ্ডল এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেসের ১৭টি কামরা লাইনচ্যূত হয়ে যায় | পাশের লাইনে দাঁড়িয়ে ছিল মালগাড়ি, মালগাড়ির উপর ছিটকে গিয়ে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের কামরা| ধাক্কার অভিঘাতে চিড়েচ্যাপ্টা হয়ে যায় করমণ্ডলের ৭টি কামরা| করমণ্ডলের লাইনচ্যূত আরও ৮টি কামরার অবস্থাও ভয়াবহ| চিড়েচ্যাপ্টা দশা হওয়া ৭ কামরায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি| রেলের উদ্ধার কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ যাত্রীদের | স্থানীয়রাই প্রায় ২ ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালায় | অভিযোগ রেলের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসতে অনেকটা সময় নেয় | 

Related Video