MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • DA Case: ২ মাসে মেটাতে হবে বকেয়া মহার্ঘ ভাতা, নইলে দিতে হবে সুদ! কোর্টের রায়ে স্বস্তি সরকারি কর্মীদের

DA Case: ২ মাসে মেটাতে হবে বকেয়া মহার্ঘ ভাতা, নইলে দিতে হবে সুদ! কোর্টের রায়ে স্বস্তি সরকারি কর্মীদের

DA Case Verdict:বকেয়া DA বা মহার্ঘ ভাতা পরিশোধের বিষয়ে এবার যুগাস্তকারী রায় দিল হাইকোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে আর্থিক সীমাবদ্ধতাকে কখনই হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না সরকারি কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার ক্ষেত্রে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 30 2026, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
DA মামলার স্বস্তি
Image Credit : Asianet News

DA মামলার স্বস্তি

রাজ্য সরকার কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর। বকেয়া DA বা মহার্ঘ ভাতা পরিশোধের বিষয়ে এবার যুগাস্তকারী রায় দিল হাইকোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে আর্থিক সীমাবদ্ধতাকে কখনই হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না সরকারি কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার ক্ষেত্রে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়
Image Credit : Asianet News

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি হরপ্রীত সিং ব্রার বেঞ্চ বলেছে সরকারি অর্থ ভাণ্ডারের সীমাবদ্ধতা দেখিয়ে সরকারি কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা যাবে না। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টোর রায়ের প্রধান বিষয়গুলি দেখুন

Related Articles

Related image1
Ward No. 77: ভবানীপুরের ৭৭ নম্বর ওয়ার্ড কেন এতো গুরুত্বপূর্ণ? এই ওয়ার্ড নিয়ে বারবার সরব শুভেন্দু
Related image2
Oil Price: ট্রাম্পের এক কথায় আগুন ! ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়াল অপরিশোধিত তেল
310
২ মাসের সময়সীমা
Image Credit : stockPhoto

২ মাসের সময়সীমা

আদালত রাজ্য সরকারকে দুই মাসের মধ্যে সরকারি কর্মীদের সমস্ত বকেয়া ডিএ আর ডিআর -এর কিস্তি পরিশোধ করার নির্দেশ দিয়েছে। আদালত ৩০ জুন ২০২৬ - তারিখের মধ্যেই সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে।

410
বয়স ভিত্তিক বিভাজন বাতিল
Image Credit : Getty

বয়স ভিত্তিক বিভাজন বাতিল

পঞ্জাব সরকার এর আগে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ -এ একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। যেখানে পেনশনভোগীদের বয়সের ভিত্তিতে ধাপে ধাপে পেনশনের বকেয়া পরিশোধের জন্য একটি লিকুইডেশন প্ল্যান -এর বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছিল। হাইকোর্ট এটিকে অসাংবিধানিক ও ভারতীয় সংবিধানের ১৪ নংঅনুচ্ছেদের (সমতার অধিকার) পরিপন্থী বলেছেন। তাই এটি বাতিল করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ পেনশনভোগী একটি একক সমজাতীয় শ্রেণী।

510
কেন্দ্রীয় হারে DA
Image Credit : Getty

কেন্দ্রীয় হারে DA

আদালতের নির্দেশ, নিয়মিত রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের অবশ্যই কেন্দ্রীয় সরকারের পদ্ধতি অনুসরণ করে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। যারমাধ্যমে তাঁদের সর্বভারতীয় পরিষেবা (IAS. IPS. IFS) কর্তাদের সমতুল্য করা হবে। শীর্ষ আমলাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান ও রাজ্য কর্মীদের প্রাপ্য প্রদানে বিলম্ব করার এই বৈষম্যমূলক দ্বৈত নীতির তীব্র সমালোচনাও করেছে আদালত।

610
বিলম্বিত অর্থপ্রদানের উপর সুদ আরোপের সতর্কতা
Image Credit : Pixabay

বিলম্বিত অর্থপ্রদানের উপর সুদ আরোপের সতর্কতা

আদালত স্পষ্ট করে জানিয়েছে, যদি রাজ্য সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয় তবে তাদের বিলম্বিত সময়ের সুদসহ বকেয়া অর্থ পরিশোধ করতে বাধ্য করা হবে।

710
পশ্চিমবঙ্গের ডিএ মামলায় প্রভাব
Image Credit : stockPhoto

পশ্চিমবঙ্গের ডিএ মামলায় প্রভাব

পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের এই রায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে নারাজ। পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ের পরেও বকেয়া ডিএ পরিশোধ করতে টালবাহানা করেছে। তাই এই রায়টি বঙ্গের সরকারি কর্মীদের জন্য একটি হাতিয়ার হতে পারে।

810
সরকারি কর্মীদের হাতিয়ার
Image Credit : Getty

সরকারি কর্মীদের হাতিয়ার

পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের রায়ে স্পষ্ট করে বলা হয়েছে, 'আর্থিক সীমাবদ্ধতা অর্জিত চাকরির সুবিধে অস্বীকার করার ভিত্তি হতে পারে না।' বিশেষজ্ঞদের মতে রায়ের এই অংশটি এবার থেকে আদালতে সরকারি কর্মীদের মৌলিক যুক্তিকে আরও শক্তিশালী করবে।

910
রাজ্যের ডিএ মামলা
Image Credit : stockPhoto

রাজ্যের ডিএ মামলা

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরেই পাপ্য মহার্ঘ ভাতার দাবিতে আইনি লড়াই করছে। বর্তমানে মামলা চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার কর্মীদের ডিএ দিতে টালবাহানা করছে।

1010
সুপ্রিম কোর্টে শুনানি
Image Credit : stockPhoto

সুপ্রিম কোর্টে শুনানি

রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার পরবর্তী শুনানি আগামী ৬ মে। বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে এই মামলার শুনানি হবে। তার দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Javelin Missile: আমেরিকার থেকে জ্যাভলিন মিসাইল কিনছে ভারত, ২৯২ কোটির বড়সড় ডিল
Recommended image2
BRICS Summit: দিল্লিতে বসছে অষ্টাদশ ব্রিকস সম্মেলন, ভারতের সভাপতিত্বে যোগ দেবে ১১টি দেশ
Recommended image3
Exam Reform: সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কার, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গড়ল কেন্দ্র
Recommended image4
মৃতদেহ, গ্যাস সিলিন্ডার.. নেপাল থেকে ধেয়ে আসা জলধারা সঙ্গে করে কী কী নিয়ে আসছে?
Recommended image5
ITR Filing: ৭ কোটির বেশি আয়কর রিটার্ন জমা, ডেডলাইন কবে? জানাল আয়কর দপ্তর
Related Stories
Recommended image1
Ward No. 77: ভবানীপুরের ৭৭ নম্বর ওয়ার্ড কেন এতো গুরুত্বপূর্ণ? এই ওয়ার্ড নিয়ে বারবার সরব শুভেন্দু
Recommended image2
Oil Price: ট্রাম্পের এক কথায় আগুন ! ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়াল অপরিশোধিত তেল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved