- Home
- India News
- DA Hike: কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য সুখবর! একসঙ্গে ২% মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি রেল বোর্ডের
DA Hike: কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য সুখবর! একসঙ্গে ২% মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি রেল বোর্ডের
DA Hike: ভারতীয় রেলে কর্মরত ও অবসরপ্রাপ্তদের জন্য দুর্দান্ত খবর। এবার ভারতীয় রেল কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) ঘোষণা করেছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মেনেই এই ঘোষণা হয়েছে।

দুর্দান্ত খবর
ভারতীয় রেলে কর্মরত ও অবসরপ্রাপ্তদের জন্য দুর্দান্ত খবর। এবার ভারতীয় রেল কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) ঘোষণা করেছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মেনেই এই ঘোষণা হয়েছে।

মোদীর নির্দেশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা গত মাসে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকরের সিদ্ধান্ত নেওয়ায় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির নির্দেশিকা জারি হয়েছে।
রেলওয়ে বোর্ডের ঘোষণা
রেলওয়ে বোর্ড ১ জানুয়ারি ২০২৬ স থেকে কার্যকর হওয়ার জন্য কর্মরত রেলওয়ে কর্মীদের ডিএ ও রেলওয়ে পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের ডিএ বাড়িয়েছে।
বৃদ্ধির পরিমাণ
রেলবোর্ডের নির্দেশিকা বলছে, ডিএ ও ডিআর-এর পরিমাণ মৌলিক বেতন বা পেনশনের ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। অর্থাৎ প্রায় ২ শতাংশ ডিএ বৃদ্ধি কার্যকর হয়েছে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি
গত মাসে মোদীর মন্ত্রিসভার সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তগের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাই ২ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল। তার সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় রেলও তার কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করা হল।
পশ্চিমবঙ্গের কর্মীদের ডিএ
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ২২ শতাংশ হারে ডিএ পান। চলতি বছর অন্তর্বর্তী বাজেটে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার।
কেন্দ্রের সঙ্গে ডিএ-এর ফারাক
কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক প্রায় ৩৬ শতাংশ ছিল। কিন্ত কেন্দ্রে এই ঘোষণার পরে সেই ফারাক বেড়ে হল প্রায় ৩৮ শতাংশ।
নতুন সকারের কাছে প্রত্যাশা
বিজেপি ভোটের প্রচারেই বলেছিল তারা ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর করবে। ডিএ নিয়ে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছিল। বিজেপি ক্ষমতায় আশার পর থেকেই রাজ্য সরকারি কর্মীদের প্রত্যাশা বাড়তে শুরু করেছে।
আগামী সপ্তাহে ঘোষণা
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সরকারি কর্মীদের বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত আগামী মন্ত্রিসভার বৈঠকে হবে। আর ডিএ মামলায় সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছেন নতুন সরকার।

