Suvendu Adhikari: রাজ্যের সরকারি স্কুলগুলির জন্য এবার বড় ঘোষণা। রাজ্যের সব সরকারি স্কুলেই এবার থেকে ক্লাস শুরু হওয়ার আগে গাইতে হবে 'বন্দে মারতম্'। আগামী সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে।
রাজ্যের সরকারি স্কুলগুলির জন্য এবার বড় ঘোষণা। রাজ্যের সব সরকারি স্কুলেই এবার থেকে ক্লাস শুরু হওয়ার আগে গাইতে হবে 'বন্দে মারতম্'। আগামী সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে। তেমনই ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে খুব তাড়াতাড়ি একটি বিজ্ঞপ্তি জারি করা হবে।

'বন্দে মারতম্' নির্দেশিকা
সরকারি স্কুলগুলিতে প্রার্থণা সঙ্গীতের সময় 'বন্দে মারতম্' গাইতে হবে। - এই বিষয়ে বিকাশ ভবনের থেকে আগেই জেলা স্কুল পরিদর্শকের কাছে হোয়াটসঅ্যাপে একটি নির্দেশকা পৌঁছে গিয়েছিল। স্কুলগুলিতে সেই নির্দেশিকা পাঠান শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু বৃহস্পতিবার বিকাশভবনে দাঁড়ি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নবান্নে গিয়ে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবেন। শুভেন্দু বলেন, 'আমি নবান্নে যাব। সব বিদ্যালয়ে সোমবার থেকে 'বন্দে মারতম্' গেয়ে বিদ্যালয় শুরু করতে হবে। এই নোটিশটি জারি করব। '
বিধানভবন সূত্রের খবর, এই প্রক্রিয়াটি যাতে সব সরকারি স্কুলে সুষ্ঠুভাবে শুরু করা যায় তারজন্যই হোয়াটঅ্যাপ বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে। বস্তুত জাতীয় জান নিয়ে সরকারি নির্দেশ কার্যকর হবে রাজ্যের সরকারি স্কুলগুলির ক্ষেত্রেই। পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও অনুরোধ করা হবে। এতদিন রাজ্যের সরকারি স্কুলগুলিতে সাধারণত 'জনগণমন অধিনায়ক' গাওয়া হতো। কোনও কোনও স্কুল আবার নিজেদের পছন্দের গান প্রার্থনা সঙ্গীত হিসেবে রেখেছিল। কিন্তু এবার সরকারি স্কুলের জাতীয় গান গাওয়াকেই বাধ্যতামূলক করতে চাইছে রাজ্যের বিজেপি সরকার।


