যাঁরা দেশের বিভিন্ন প্রান্তে খাবার ডেলিভারি দিতে যান, তাঁদের নানা কাণ্ড দেখা যায়। তবে গুরুগ্রামে যে ঘটনা দেখা গেল, তার নজির আর নেই।

গুরুগ্রামে একটি ফ্ল্যাটে খাবার ডেলিভারি দিতে গিয়ে বাইরে রাখা জুতো চুরি করলেন স্যুইগি ইনস্টামার্টের এক কর্মী। সিসিটিভি-তে এই ঘটনা ধরা পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। দেখা যাচ্ছে, স্যুইগির ডেলিভারি বয় সিঁড়ি বেয়ে উপরে আসছেন। এরপর তাঁকে সেই ফ্ল্যাটের ডোরবেল বাজাতে দেখা যায়। এরপর তিনি এদিক-ওদিক তাকিয়ে দেখে নেন কেউ আছেন কি না। ইতিমধ্যে ফ্ল্যাটের দরজা খুলে যায়। খাবার দিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে সিঁড়ি দিয়ে নেমে যান এই ডেলিভারি বয়। কিছুক্ষণ পরেই তাঁকে ফের সিঁড়ি দিয়ে উঠে আসতে দেখা যায়। এবার তিনি ফ্ল্যাটের বাইরে রাখা জুতো তুলে নেন। সেই জুতো জোড়া তোয়ালেতে মুড়ে চলে যান এই ডেলিভারি বয়। এই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বহু মানুুষ নানা মন্তব্য করছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক

অত্যন্ত জনবহুল অঞ্চল গুরুগ্রাম। এখানে স্থানীয় বাসিন্দাদের চেয়ে অন্য রাজ্য থেকে পড়াশোনা বা চাকরির জন্য আসা ব্যক্তির সংখ্যা অনেক বেশি। একইসঙ্গে গুরুগ্রামে অপরাধের সংখ্যাও বেশি। এবার স্যুইগি ইনস্টামার্টের ডেলিভারি বয়কেও অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়তে দেখা গেল। জুতো চুরি গুরুতর অপরাধ না হলেও, যে পদ্ধতিতে জুতো চুরি করা হয়েছে, তার মধ্যে বড় অপরাধের ইঙ্গিত রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেছেন রোহিত অরোরা নামে এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, ৯ এপ্রিল এই ঘটনা ঘটেছে। তাঁর বন্ধুর জুতো চুরি করেছেন স্যুইগি ইনস্টামার্টের ডেলিভারি বয়। সোশ্যাল মিডিয়া পোস্টে স্যুইগি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রোহিত লিখেছেন, ‘স্যুইগির ড্রপ ও পিকআপ পরিষেবা। একজন ডেলিভারি বয় আমার বন্ধুর নাইকি জুতো চুরি করেছেন। কিন্তু তাঁর ফোন নাম্বার দিতে নারাজ স্যুইগি ইনস্টামার্ট।’

Scroll to load tweet…

ডেলিভারি বয়ের কাণ্ডে বিড়ম্বনায় স্যুইগি

অতীতে খাবার দিতে যাওয়ার সময় ডেলিভারি বয়কে খেতে দেখা গিয়েছে। ডেলিভারি বয়দের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগও উঠেছে। কিন্তু এবার যে কাণ্ড হল তা অতীতে দেখা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Pakistan: রমজান মাসে বাড়ছে চুরি, ছিনতাই, মসজিদে নাবালকদের যৌন নিগ্রহ, সরব পাক নাগরিকরা

Bengaluru: করোনা আবহে চাকরি খুইয়ে শুরু চুরি, গ্রেফতার প্রাক্তন তথ্যপ্রযুক্তি কর্মী

টাকা চুরি যাওয়ায় স্কুলেই নগ্ন করে তল্লাশি! আত্মঘাতী নাবালিকা ছাত্রী