MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • দেশজুড়ে ইন্ডিগো-র অব্যবস্থার জেরে সমস্যায় যাত্রীরা, পরিষেবা স্বাভাবিক করতে আসরে নামল ডিজিসিএ

দেশজুড়ে ইন্ডিগো-র অব্যবস্থার জেরে সমস্যায় যাত্রীরা, পরিষেবা স্বাভাবিক করতে আসরে নামল ডিজিসিএ

IndiGo Flight Chaos Update: দেশজুড়ে বিপর্যস্ত ইন্ডিগো-র বিমান পরিষেবা। বিমানবন্দরে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হাজার হাজার যাত্রী। কী বলছে কর্তৃপক্ষ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…  

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 05 2025, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিপর্যস্ত ইন্ডিগো র বিমান পরিষেবা
Image Credit : Asianet News

বিপর্যস্ত ইন্ডিগো-র বিমান পরিষেবা

যাত্রী সংখ্যার নিরিখে দেশের মধ্যে বৃহত্তম। এবার সেই বিমান সংস্থায় ভয়াবহ বিপর্যয়ের মুখে। বিমান পরিষেবা স্থগিতের জেরে দেশজুড়ে ব্যাহত বিমান চলাচল। সমস্যায় কয়েক হাজার যাত্রী। জটিল এই পরিস্থিতি এবার একবারের জন্য বেসরকারি বিমান পরিবহন এই সংস্থাকে ছাড় দিলো কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বা ডিজিসিএ। জানা গিয়েছে, ডিজিসিএ-র তরফে বিমান পরিষেবা পাইলট ও ক্রুদের রস্টারের কয়েকটি নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এমনকি বেশকিছু বিধিনিষেধও শিথিল করা হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কাজের রস্টার নিয়ে ডিজিসিএ-র বড় আপডেট
Image Credit : X

কাজের রস্টার নিয়ে ডিজিসিএ-র বড় আপডেট

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এর আগে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন অসামরিক বিমান পরিবহন বা ডিজিসিএ ২০২৪ সালে ইন্ডিগোর কর্মী ও পাইলটদের জন্য কাজের সময়ের মেয়াদ বেঁধে দিয়েছিল। সেই সময় পাইলটদের জন্য ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’ নামের বিধি প্রকাশ করা হয়। সেই বছরেরই জুন মাসে ওই বিধি কার্যকর করার কথা ছিল। কিন্তু ইন্ডিগো-সহ অন্য বিমান সংস্থাগুলির আপত্তিতেই তা বহু দিন কার্যকর করা যায়নি। নভেম্বর মাসে দ্বিতীয় পর্যায়ে ওই শ্রমবিধি কার্যকর করার পরেই বিপর্যস্ত হয় ইন্ডিগোর বিমান পরিষেবা। কর্মী অপ্রতুলতাই এই সঙ্কটের কারণ বলে মনে করা হচ্ছে। কারণ নয়া বিধিতে কোনও পাইলট বা বিমানকর্মীকে নির্দিষ্ট সময়ের বেশি কাজে রাখা (অন ডিউটি) রাখা যাবে না। আর তার জেরেই এই সঙ্কট তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। 

Related Articles

Related image1
কলকাতা হাইকোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়, চাকরি বহাল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের
Related image2
সিডিএফ পদে যোগ দিক মুনির চান না পাক প্রধানমন্ত্রী! সই এড়াতে বিদেশ সফরে চলে গেলেন শাহবাজ শরিফ
35
একের পর এক বাতিল ইন্ডিগো-র বিমান
Image Credit : X

একের পর এক বাতিল ইন্ডিগো-র বিমান

শুক্রবার দেশজুড়ে ৬০০-রও ওপরে বাতিল করে দেওয়া হয় ইন্ডিগো-র বিমান। যার জেরে গন্তব্যে যেতে সমস্যায় পড়েন কয়েক লক্ষ যাত্রী। সূত্রের খবর, রাত ১২টা পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে উড়বে না ইন্ডিগোর কোনও বিমান। এমনটাই জানানো হয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। যার জেরে বিমান বন্দরেই রাত কাটাতে হয়েছে বহু যাত্রীকে

45
কখন থেকে হবে স্বাভাবিক পরিষেবা?
Image Credit : Getty

কখন থেকে হবে স্বাভাবিক পরিষেবা?

অন্যদিকে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত চেন্নাই বিমানববন্দর থেকেও ইন্ডিগোর কোনও বিমান ছাড়বে না। বৃহস্পতিবার সারা দিনে মোট ৫৫০টি বিমান বাতিল করেছিল ইন্ডিগো। চলতি অব্যবস্থার জন্য বৃহস্পতিবার রাতে যাত্রীদের কাছে আরও একবার ক্ষমাও চায় তারা। তবে তাতে যাত্রীদের ভোগান্তি কমেনি।

55
কী বলছে কর্তৃপক্ষ?
Image Credit : Getty

কী বলছে কর্তৃপক্ষ?

যদিও এই অব্যবস্থার জন্য ইন্ডিগো-র তরফে দুঃখপ্রকাশ করা হলেও বিমান পরিষেবা ব্যাহত হওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। কেউ কেউ অভিযোগ করে জানিয়েছেন যে, একের পর এক বিমান বাতিল করা হলেও যাত্রীদের সুযোগ-সুবিধা থাকার জন্য কোনও রকম ব্যবস্থা করেনি ইন্ডিগো বিমান সংস্থা। ফলে উড়ান পরিষেবা স্বাভাবিক না হওয়ায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
SIR নিয়ে বিরোধীদের পালটা দেবে BJP! বিজয়া দশমীর পরেই বড় প্রচারের ছক, কী রণকৌশল শাসক শিবিরের?
Recommended image2
Russian Oil Sanctions: রাশিয়ার তেল কিনলেও ভারতীয় পণ্যে ১০০% শুল্ক নয়, ঘোষণা ট্রাম্পের
Recommended image3
DA Report: ডিএ মেটাতে খরচ ৮,১০৩ কোটি! সুপ্রিম কোর্টে রাজ্যের তৃতীয় রিপোর্ট দেখে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা
Recommended image4
Today’s News in Bengali Live: SIR নিয়ে বিরোধীদের পালটা দেবে BJP! বিজয়া দশমীর পরেই বড় প্রচারের ছক, কী রণকৌশল শাসক শিবিরের?
Recommended image5
Lal Krishna Advani: বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবাণী, কেমন আছেন বর্ষীয়ান নেতা?
Related Stories
Recommended image1
কলকাতা হাইকোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়, চাকরি বহাল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের
Recommended image2
সিডিএফ পদে যোগ দিক মুনির চান না পাক প্রধানমন্ত্রী! সই এড়াতে বিদেশ সফরে চলে গেলেন শাহবাজ শরিফ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved