MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ১৮ মাসের বিয়ে ভাঙার জন্য ১২ কোটি টাকা খোরপোষ! মহিলাকে কী পরামর্শ দিল সুপ্রিম কোর্ট

১৮ মাসের বিয়ে ভাঙার জন্য ১২ কোটি টাকা খোরপোষ! মহিলাকে কী পরামর্শ দিল সুপ্রিম কোর্ট

বিবাহ বিচ্ছেদ মামলা এখন হামেশাই হচ্ছে। কিন্তু কিছু মামলা নজর কাড়ে। তেমনই। বনিবনা না হওয়ায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক দম্পতি। কিন্তু সেই মামলাই নজর রেখেছেন। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Jul 24 2025, 03:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

বিবাহ বিচ্ছেদ মামলা এখন হামেশাই হচ্ছে। কিন্তু কিছু মামলা নজর কাড়ে। তেমনই। বনিবনা না হওয়ায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক দম্পতি। কিন্তু সেই মামলাই নজর রেখেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : ANI

মূলত খোরপোষের বহরের কারণেরই বিবাহ বিচ্ছেদটি নিয়ে হৈচৈ শুরু হয়েছে। কারণ মহিলা খোরপোষের জন্য ১২ কোটি টাকা খোরপোষ চেয়েছেন। দম্পতি মুম্বইয়ের বাসিন্দা। কিন্তু মহিলার খোরপোষের দাবি শুনে রীতিমত অবাক হয়েছেন বিচারপতি।

Related Articles

Related image1
'গুজরাটের কিছু লোক কি দেশ শাসন করবে?' বাঙালিদের অপমানের অভিযোগ তুলে সরব কল্যাণ
Related image2
'ভোট চুরি' হচ্ছে! বিহার ইস্যুতে নির্বাচন কমিশনকে তুলোধনা করলে রাহুল গান্ধী
310
Image Credit : Getty

শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ মামলাকারীর কাছে জানতে চান, আপনি কী চান? উত্তরে ওই মহিলা বলেম, ১২ কোটি টাকা, মুম্বইয়ে একটি ফ্ল্যাট এবং একটি বিএমডব্লিউ গাড়ি।

410
Image Credit : ANI

এই কথা শুনে রীতিমত অবাক হয়ে যান বিচারপতি। তিনি মন্তব্য করেন, 'আপনি তো অত্যন্ত শিক্ষিত। আপনি নিজেই রোজগার করুন।'

510
Image Credit : stockPhoto

আদালতের পেশ করা নথির ভিত্তিতে মামলাকারীর পরিচয় জেনে সুপ্রিম কোর্ট বলে, 'আপনি একজন আইটি পেশাদার। এমবিএ করেছেন। বেঙ্গালুরু, হায়দরাবাদে আপনার মতো শিক্ষিতদের খুব চাহিদা আছে। আপনি নিজে কাজ করেন না কেন?'

610
Image Credit : Getty

বিচারপতি প্রশ্ন তোলেন, 'আপনার এই বিবাহিত জীবন ছিল মাত্র ১৮ মাস। আর আপনি তার জন্য ১২ কোটি টাকা ও বিএমডব্লিউ চাইছেন? অর্থাৎ মাসে প্রায় এক কোটি টাকা!'

710
Image Credit : ANI

মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী ধনী। তিনিই বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। এমনকি ওই মহিলা স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলেও দাবি করেছেন সুপ্রিম কোর্টে।

810
Image Credit : Social Media

মহিলার স্বামীর আইনজীবী আদালতে বলেন, 'ওঁরও তো কাজ করা উচিত। সবকিছু এভাবে তো দাবি করা যায় না।'

910
Image Credit : ANI

মহিলা নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেন। তার আইনজীবী ছিল না। মহিলা জানিয়েছেন, তার স্বামী সিটি ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন। বর্তমানে দুটি ব্যবসা চালান। তিনি জানিয়েছেন তার স্বামী সন্তান চাননি। স্বামী চাকরি ছাড়তে বাধ্য করেছেন বলেও অভিযোগ।

1010
Image Credit : ANI

শুনানির শেষে সুপ্রিম কোর্ট বলেছে, 'আপনি ওই ফ্ল্যাট নিয়ে সন্তুষ্ট হন এবং একটি ভাল চাকরি খুঁজে নিন। নইলে ওই ৪ কোটি টাকা নিয়ে পুনে, হায়দরাবাদ, বেঙ্গালুরু- যে কোনও এক আইটি সেন্টারে গিয়ে একটা ভাল চাকরি নিন।'

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Politics: মাঝপথে ভোট? বিজয় সরকারের পতন নিয়ে স্ট্যালিনের মন্তব্যে তোলপাড় তামিলনাড়ু
Recommended image2
Summer Vacation: গরমের ছুটি বাড়ল ৫৭ দিন! কবে খুলবে রাজ্যের স্কুলগুলি? নয়া নোটিশ সরকারের
Recommended image3
Howrah Delhi Train News: হাওড়া-দিল্লি রুটে চাপ কমাতে বড় পদক্ষেপ, নতুন রেলপথের জন্য ৯৬২ কোটির ছাড়পত্র কেন্দ্রের
Recommended image4
Bread Price Hike: মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের জলখাবারেও কোপ, ফের দাম বাড়ল পাউরুটির
Recommended image5
Hema Malini Travels in Auto: অটো চড়ে কাজে গেলেন সাংসদ হেমা মালিনী, জ্বালানি বাঁচানোর বার্তায় ড্রিম গার্লের উদ্যোগ
Related Stories
Recommended image1
'গুজরাটের কিছু লোক কি দেশ শাসন করবে?' বাঙালিদের অপমানের অভিযোগ তুলে সরব কল্যাণ
Recommended image2
'ভোট চুরি' হচ্ছে! বিহার ইস্যুতে নির্বাচন কমিশনকে তুলোধনা করলে রাহুল গান্ধী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved