MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Sugar Price: উৎসবের মরসুমে মিষ্টিতে আগুন! এল নিনো থেকে যুদ্ধ, ভারতে চিনির দাম বাড়ার ৫ কারণ

Sugar Price: উৎসবের মরসুমে মিষ্টিতে আগুন! এল নিনো থেকে যুদ্ধ, ভারতে চিনির দাম বাড়ার ৫ কারণ

Sugar Price Hike: এল নিনো আর খরার জেরে ভারতে আখের ফলন কমে চিনির দাম লাফিয়ে বাড়ছে। উৎসবের মরসুমে মিষ্টির দামেও পড়েছে আঁচ, বিপাকে চাষি থেকে সাধারণ ক্রেতা। ইথানল নীতি ও জ্বালানি নিরাপত্তায় কী প্রভাব পড়ছে, দেখুন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 16 2026, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
মিষ্টিতে লাগল আগুন
Image Credit : ai

মিষ্টিতে লাগল আগুন

এল নিনো, জলবায়ু পরিবর্তন আর যুদ্ধ, তিনের চাপে বিশ্ব জুড়ে চিনির দাম চড়ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) হিসেবে, এক বছর আগের তুলনায় বিশ্ব বাজারে চিনির দাম প্রায় ১৫ শতাংশ বেড়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
সবচেয়ে বেশি আঁচ ভারতে
Image Credit : ai

সবচেয়ে বেশি আঁচ ভারতে

চিনির সবচেয়ে বড় ভোক্তা এবং দ্বিতীয় বৃহত্তম উৎপাদক ভারতে। তবে এই সংকটের ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে ভারতে। গত ১১ বছরের মধ্যে সবচেয়ে খারাপ বর্ষা হয়েছে এবার। যার প্রভাব পড়েছে আখ চাষের ওপর। আখ চাষের ক্ষতির আশঙ্কায় দাম লাফিয়ে বেড়েছে।

Related Articles

Related image1
Durga Puja: সল্টলেক সংস্কৃতিক সংসদের প্রথম দুর্গাপুজো, থিম 'রাম কি অযোধ্যা'- দেখুন ছবিতে
Related image2
দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি
310
উৎসবের মরসুমে বাড়তি চাপ
Image Credit : Asianet News

উৎসবের মরসুমে বাড়তি চাপ

অক্টোবর মাসে গোটা দেশ জুড়েই উৎসব। আর উত্তর থেকে দক্ষিণ - গোটা দেশেই মিষ্টিমুখের রীতি রয়েছে। সেই কারণেই এই সময় চিনির দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। মহারাষ্ট্রের এক মিষ্টির দোকানে সব পদের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ। ম্যানেজারের কথায়, ক্রেতারা এখন প্রতিটি জিনিসই আগের চেয়ে কম কিনছেন।

410
শুকিয়ে কাঠ আখখেত
Image Credit : chat gpt

শুকিয়ে কাঠ আখখেত

গত বছর অতিবৃষ্টি আর পোকার হানায় ক্ষতি হয়েছিল। এ বছর উল্টে এল নিনোর কারণে খরা। পশ্চিম ভারতের মারাঠাওয়াড়ায় আখের কাণ্ড সরু ও খাটো হয়ে গিয়েছে। কোনও কোনও চাষির আশঙ্কা, ফলন স্বাভাবিকের তুলনায় ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে।

510
ঋণের বোঝায় চাষিদের ঘাড়ে
Image Credit : Asianet News

ঋণের বোঝায় চাষিদের ঘাড়ে

মরাঠি চাষি মোরারজি পাটিল জানান, সার আর ঋণের বোঝায় আগেই নাজেহাল ছিলেন। এবার খরায় ফসল গিয়েছে, ঋণ শোধ না হওয়ায় ব্যাংক তাঁর ট্র্যাক্টর নিয়ে নিয়েছে। বহু চাষির অবস্থা রীতিমত শোচনীয়।

610
জলস্তর তলানিতে
Image Credit : Asianet News

জলস্তর তলানিতে

আখ চাষে প্রচুর জল লাগে। তাই জলের খোঁজে আরও গভীরে কূপ খুঁড়তে হচ্ছে। সাধারণত এত দিন ৮০০ ফুটের কূপ থেকেই জল তুলে আখ চাষ করা হতো। কিন্তু এ বছর তাতেও জল নেই। মঞ্জরা নদীর বাঁধ শুকিয়ে খাদে পরিণত হয়েছে। আখ চাষের এলাকাগুলিতে জল সংকট প্রবল।

710
ঝুঁকি নিয়েও আখেই ভরসা
Image Credit : Asianet News

ঝুঁকি নিয়েও আখেই ভরসা

মারাঠাওয়াড়ার অর্থনীতি আখনির্ভর। চিনিকল কাছে, লাভও তুলনামূলক বেশি। তাই কেউ কেউ আরও বেশি জমিতে আখ লাগিয়েছিলেন। এখন তাঁদের ফলন অর্ধেক বা তারও কম হওয়ার আশঙ্কা। স্ত্রীর গয়না বন্ধক রেখে আখ লাগানো এক চাষিকে সেই আখ উপড়ে ফেলে সয়াবিন লাগাতে হয়েছে।

810
জ্বালানি নিরাপত্তাতেও টান
Image Credit : gemini

জ্বালানি নিরাপত্তাতেও টান

ভারতের জৈব জ্বালানি কর্মসূচির মূল ভিত্তি আখ। সরকার ২০ শতাংশ ইথানল মেশানো পেট্রলকে মান বানিয়েছে। ফলে আখের দাম বাড়লে ইথানল উৎপাদন এবং তেল আমদানি কমানোর লক্ষ্যে প্রভাব পড়ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে তেল সরবরাহ নিয়েও ঝুঁকি রয়েছে।

910
ইথানল নিয়ে ক্ষুব্ধ চালকেরা
Image Credit : stockPhoto

ইথানল নিয়ে ক্ষুব্ধ চালকেরা

অনেক চালকের অভিযোগ, ইথানল মেশানো পেট্রলে মাইলেজ কমছে, পুরনো গাড়ির ক্ষতি হচ্ছে। এক তরুণ জানান, তাঁর বাইকের মাইলেজ লিটার প্রতি ৬০ কিমি থেকে নেমে ৪৫ কিমিতে ঠেকেছে। সরকারের দাবি, ব্যাপক ইঞ্জিন বিকলের প্রমাণ নেই, তবে জ্বালানি দক্ষতায় সামান্য প্রভাব পড়ছে।

1010
আরও চাপের আশঙ্কা
Image Credit : Gemini

আরও চাপের আশঙ্কা

সরকার মজুতদারদের সতর্ক করেছে, আর দেশে চিনির যথেষ্ট মজুত আছে বলে জানিয়েছে সমবায় চিনিকল সংস্থা। তবে সাধারণত যে দেশ চিনি রপ্তানি করে, এ বছর সেখানে আমদানির দরজা খুলে দেওয়ায় বিশ্ব বাজারে দাম আরও চড়ার আশঙ্কা। অর্থনীতিবিদদের মতে, এল নিনোর প্রভাব আগামী বছর পর্যন্ত টানতে পারে, ফলে খরা ও বন্যার ঝুঁকিও বাড়ছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
PM Modi Manila Visit: মোদীর ম্যানিলা সফর নিয়ে ফিলিপিন্সে প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস
Recommended image2
Lawrence Bishnoi: অমিতাভ বচ্চনের বাড়িতেও গুলি চালানোর ছক কষেছিল বিষ্ণোই গ্যাং!
Recommended image3
WPI Inflation: জ্বালানি ও অপরিশোধিত তেলের দাম বাড়ায় অক্টোবরে পাইকারি মূল্যস্ফীতি ১২.২৯%
Recommended image4
Tejas MK1A: বায়ুসেনার হাতে আসছে দেশীয় তেজস Mk1A যুদ্ধবিমান! চলতি অর্থবর্ষেই প্রথম স্কোয়াড্রন
Recommended image5
Sonia Gandhi Book: সনিয়া গান্ধীর বই 'বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ' আজ প্রকাশ, থাকবেন বিজয় সহ বিরোধীরা
Related Stories
Recommended image1
Durga Puja: সল্টলেক সংস্কৃতিক সংসদের প্রথম দুর্গাপুজো, থিম 'রাম কি অযোধ্যা'- দেখুন ছবিতে
Recommended image2
দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved