
Plane Crash India : 'তখন জুনিয়র ডাক্তাররা হস্টেলে লাঞ্চ করছিল, ব্যাস সব শেষ!' যা বললেন প্রত্যক্ষদর্শীরা
Plane Crash India : আহমেদাবাদে ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন।
Plane Crash India : বিমানটি কোন প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং চলছে উদ্ধার কাজ।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির তরফ থেকেও শোকবার্তা জানানো হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার জন্য আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্র। পুরো ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।