গোয়ালিয়রের এক নাবালিকাকে অপহরণ করে বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ, তবে এক অভিযুক্ত এখনও পলাতক। পুলিশ নাবালিকাটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
ফের গণধর্ষণের ঘটনা ঘটল এদেশে। গোয়ালিয়রের এক নাবালিকাকে অপহরণ করে বেঙ্গালুরু নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার গ্রেফতার হয়েছে পাঁচ জন। ধৃতদের মধ্যে দুজন মহিলা। এই ঘটনার সঙ্গে জড়িত আরও একজন অভিযুক্ত পলাতক। চলছে তার খোঁজ।

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি মাসে ওই নাবালিকাকে মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে অপহরণ করা হয়েছিল। ফেব্রুয়ারি মাসে পুলিশের কাছে অভিযোগ করে মেয়েটির মা। অভিযোগ ছিল, তাঁর মেয়েকে প্রলোভন দেখিয়ে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়েছিল। এই অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে মধ্যপ্রদেশ পুলিশ। অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ। শেষে বেঙ্গালুরু থেকে উদ্ধার হয় মেয়েটিকে। এক পুলিশ আধিকারিক জানান, তল্লাশি অভিযান চালিয়ে ওই নাবালিকাকে বেঙ্গালুরু ছেতে উদ্দার করা হয়। সেখানকার একটি ঘরে আটকে রাখা হয়েছিল তাঁকে। আপাতত ঘটনায় আটক করা হয়েছে পাঁচ জনকে।
পুলিশ মেয়েটি উদ্ধার করে প্রথমে গোয়ালিয়রের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রেখেছিল। সেখানে এক মাস রাখার পর তাকে তার পরিবারের হাতে তুলে দেয়। মেয়েটি এই আশ্রয় কেন্দ্রে থাককালীন তাঁর ওপর হওয়া অত্যাচারের কথা জানান। মেয়েটি তার মাকে সব খুলে বলে। এরপর পুলিশের কাছে তার মা ফের অভিযোগ দায়ের করে। অভিযোগে মেয়েটির মা হলে, তাঁর মেয়েকে শুধু বেঙ্গালুরুতে আটক করা হয়নি, গণধর্ষণও করা হয়েছে। দুজন মহিলা এই অপহরণ ও পরবর্তী যৌন নির্যাতনে সহায়তা করেছিল বলে অভিযোগ তাঁর।
শুক্রবার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই নিয়ে ছয় জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ধৃতদের কেউ নাবালিকাকে অপহরণ করতে সাহায্য করেছিল তো কেউ ধর্ষণ করেছে বলে অভিযোগ।


