Amit Shah: উত্তরপ্রদেশ থেকে মাফিয়াদের উৎখাত করে রাজ্যটিকে বিনিয়োগের সেরা ঠিকানা বানিয়েছে যোগী সরকার। শুক্রবার, এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগের এসপি-বিএসপি আমলের সঙ্গে বর্তমান 'ডাবল-ইঞ্জিন' সরকারের সাফল্যের তুলনাও টানেন তিনি।
Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার জানান, উত্তরপ্রদেশ থেকে মাফিয়াদের পুরোপুরি সাফ করে দিয়েছে বিজেপি সরকার। আর তার ফলেই, রাজ্যে বিনিয়োগের একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে। 'ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো ২০২৬'-এ বক্তব্য রাখার সময় তিনি ২০১৭ সালের আগের পরিস্থিতির কথা মনে করিয়ে দেন। শাহ বলেন, "একটা সময় ছিল, যখন উত্তরপ্রদেশে মাফিয়ারা রাজত্ব করত। ২০১৭ সালে, এখানে বিজেপি সরকার গড়ে (Amit Shah)। আর মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ। গোটা রাজ্য থেকে মাফিয়াদের সফলভাবে উৎখাত করেছে যোগী সরকার। আর তার ফলেই, বিনিয়োগের জন্য একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে।"
রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির ধারাবাহিকতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার কথাও তুলে ধরেন তিনি। শাহ জানান, নীতির ধারাবাহিকতা এবং তার সঠিক প্রয়োগ ভারতকে আজ বিশ্বমানের ম্যানুফ্যাকচারিং হাব বা উৎপাদন কেন্দ্রে পরিণত করেছে। তাঁর কথায়, "আমাদের নেতা প্রধানমন্ত্রী মোদীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, রাজনৈতিক স্থিতিশীলতা। টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে মানুষের আস্থা অর্জন করে তিনি শুধু নীতি তৈরিই করেননি, বরং সেগুলো যাতে ঠিকমতো বাস্তবায়িত হয়, সেটাও নিশ্চিত করেছেন। পাশাপাশি অভিজ্ঞতার ভিত্তিতে পুরনো নীতিগুলিকে আরও উন্নত করা এবং নতুন নীতি তৈরির ক্ষেত্রেও দারুণ গতিশীলতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর এভাবেই ভারত আজ বিশ্বের কাছে একটা আকর্ষণীয় উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে।"
'ডাবল-ইঞ্জিন' সরকারের হাত ধরে উত্তরপ্রদেশের ভোলবদল
স্বরাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দেন, ২০১৩ সালে রাজ্যে শিল্প বিনিয়োগ টানতে একটা সম্মেলন আয়োজন করেছিল উত্তরপ্রদেশ সরকার। কিন্তু লখনউয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, সেই অনুষ্ঠান দিল্লিতে করতে হয়েছিল। শাহ বলেন, "২০১৩ সালে রাজ্যে বিনিয়োগ টানতে একটা সম্মেলন করেছিল ইউপি সরকার। কিন্তু সেটা করতে হয়েছিল দিল্লিতে। মিডিয়া যখন এই নিয়ে প্রশ্ন তোলে, তখন ইউপি-র আধিকারিকরা পরিষ্কার স্বীকার করে নেন যে লখনউয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ, কোনও বিনিয়োগকারী সেখানে যেতে রাজি নন। সেই কারণেই অনুষ্ঠানটা দিল্লিতে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল।"
বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের তুলনা টেনে এই পরিবর্তনের পুরো কৃতিত্ব 'ডাবল-ইঞ্জিন' সরকারকেই দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহ জানান, "আজকের পরিস্থিতিটা একবার দেখুন। সেই একই উত্তরপ্রদেশ আজ ভয়মুক্ত। এটা এখন বিনিয়োগের অন্যতম কেন্দ্র এবং দেশের উন্নয়নের একটা বড় ইঞ্জিন। এই যে ভোলবদল, এটাই হলো 'ডাবল-ইঞ্জিন' সরকারের ম্যাজিক।"
শাহ জানান, এই পরিবর্তনের ফলেই উত্তরপ্রদেশ আজ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার মতো একটা বড় লক্ষ্যমাত্রা স্থির করতে পেরেছে। তিনি বলেন, "ঠিক এই পরিবর্তনের কারণেই উত্তরপ্রদেশ আজ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার মতো একটা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা নিতে পেরেছে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


