MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • চারিদিকে হলুদ ধোঁয়া-মুখ ঢেকে পালাচ্ছেন সাংসদরা! দেখে নিন লোকসভার ভিতরে কাঁদানে গ্যাস ফাটানোর ছবি

চারিদিকে হলুদ ধোঁয়া-মুখ ঢেকে পালাচ্ছেন সাংসদরা! দেখে নিন লোকসভার ভিতরে কাঁদানে গ্যাস ফাটানোর ছবি

বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশনে ‘জ়িরো আওয়ার’-এ হুলস্থুল ঘটনায় চাঞ্চল্য। জানা গেল দু’জনের নামও। দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন সাগর শর্মা নামে এক জন। তিনিই পুরো ঘটনায় ‘নেতৃত্ব’ দিচ্ছিলেন বলে অভিযোগ।

2 Min read
Author : Parna Sengupta
Published : Dec 13 2023, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : x

লোকসভায় ঢুকে সভা চলাকালীন হামলা চালান দুই যুবক। তাঁরা সভার মাঝে ‘রং বোমা’ ছোড়েন এবং স্লোগান দিতে শুরু করেন। আচমকা লোকসভায় এই হামলা চাঞ্চল্য সৃষ্টি করে সাংসদদের মধ্যে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : x

গ্যাস দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ধোঁয়া বিষাক্ত হতে পারে, সেই আতঙ্কে ত্রস্ত হয়ে পড়েন সাংসদেরা। হামলাকারীরা স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ। দুই সাংসদ দ্রুত তাঁদের ধরে ফেলেন এবং নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন।

38
Image Credit : x

বিজেপি সাংসদ খগেন মুর্মু‌ বক্তৃতা রাখার সময় এই ঘটনায় বিরাট চাঞ্চল্য ছড়ায়। লোকসভার ওয়েলে কাঁদানে গ্যাস নিয়ে ঢুকে পড়েন ওই ২ ব্যক্তি। আচমকা তাঁদের ঢুকে পড়া আটকাতে পারেননি কোনও রক্ষী।

48
Image Credit : x

ওয়েলের মধ্যেই ব্যাপক ধোঁয়া সৃষ্টি করে ফাটে কাঁদানে গ্যাস। চোখে জল নিয়ে ছোটাছুটি শুরু করেন সমস্ত মন্ত্রী- আমলারা। উল্লেখ্য, ২২ বছর আগে, ২০০১ সালের সংসদ হামলা ঘটেছিল এই একই তারিখে, ১৩ ডিসেম্বর। ২০২৩ সালে এসে সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

58
Image Credit : Asianet News

কাঁদানে গ্যাসের গোলা নিয়ে সংসদের মধ্যে কীভাবে ২ জন অজ্ঞাতপরিচয়ের মানুষ ঢুকে পড়ল, তা এখনও স্পষ্ট নয়, এর পেছনে নিরাপত্তার গাফিলতি রয়েছে বলেই মনে করছেন সকলে।

68
Image Credit : Asianet News

জানা যাচ্ছে, ওই দুই ব্যক্তির সঙ্গে ছিল ‘স্মোক গ্রেনেড’। বস্তুত, বুধবারই সংসদে হামলার ২২ বছর পূর্তি। ওই দিনই এই হামলার ফলে দুইয়ের মধ্যে কোনও যোগ আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।

78
Image Credit : Asianet News

এদিকে, প্রতিবেদনে প্রকাশ, সাগর একটি ভিজিটর পাস জোগাড় করেন বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি বলে। তাঁরই সঙ্গে নীলম কৌর নামে আরও এক জন সংসদে ঢোকার চেষ্টা করেন।

88
Image Credit : Asianet News

কী স্লোগান দিচ্ছিলেন হামলাকারীরা? দুই যুবক চিৎকার করে বলছিলেন, ‘একনায়কতন্ত্র চলবে না’। লোকসভার পরিবহণ ভবনের সামনে থেকে আরও দু’জনকে পুলিশ আটক করেছে। তাঁদের মধ্যে এক জন মহিলাও ছিলেন। তাঁরাও একই ধরনের স্লোগান দিচ্ছিলেন।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gujarat UCC Bill: বিয়ে, ডিভোর্স, লিভ-ইন সম্পর্ক, মোদীর রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধিতে এগুলির ওপরেও জোর
Recommended image2
8th Pay Commission: ২০২৭ সালের মাঝামাঝি নতুন বেতন পেলে বকেয়া বেতন কত হবে? বুঝুন অষ্টম বেতন কমিশনের পুরো হিসাব
Recommended image3
Extortion Case: দুর্গাপুজোর চাঁদার নামে জুলুম, মহিলা পুলিশকে মারধর করায় গ্রেফতার ৩
Recommended image4
Ajker Bangla News live: Gujarat UCC Bill - বিয়ে, ডিভোর্স, লিভ-ইন সম্পর্ক, মোদীর রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধিতে এগুলির ওপরেও জোর
Recommended image5
Special Gram Sabhas: গান্ধী জয়ন্তীতে দেশজুড়ে বসল ২.৪২ লাখ বিশেষ গ্রামসভা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved