
SIR-এর 'ভয়' বিরোধীদের! দিল্লিতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
India Bloc Protest SIR : পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ তৃণমূলের দুই সাংসদ। অসুস্থ হয়ে পড়লেন মহুয়া মৈত্র ও মিতালী বাগ। আটক করে বাসে তোলা হল বিরোধী সংসদদের।
India Bloc Protest SIR : পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ তৃণমূলের দুই সাংসদ। অসুস্থ হয়ে পড়লেন মহুয়া মৈত্র ও মিতালী বাগ। আটক করে বাসে তোলা হল বিরোধী সংসদদের। রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ। এসআইআর-এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দিল্লিতে। নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাও-এর চেষ্টা! বিরোধীদলের সাংসদদের আটকে দিল পুলিশ-আধা সেনা। বাধা পেয়ে রাস্তায় বসে পড়লেন রাহুল গান্ধী। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি দিল্লির রাস্তায়!