MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ট্রাম্পের শুল্ক করের পাল্টা বিবৃতি ভারতের, কোন দিকে বইবে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক?

ট্রাম্পের শুল্ক করের পাল্টা বিবৃতি ভারতের, কোন দিকে বইবে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক?

India On Trump Tariff: বুধবারই ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্কের কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার মার্কিন করের পাল্টা বিবৃতি দিলো ভারত। কী বলল? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…  

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 31 2025, 07:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ট্রাম্পের ঘোষণায় ভারত মার্কিন বাণিজ্যে প্রভাব
Image Credit : our own

ট্রাম্পের ঘোষণায় ভারত-মার্কিন বাণিজ্যে প্রভাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের জন্য শুল্ক করের ঘোষণা হতেই পাল্টা বিবৃতি দিল ভারত। বুধবার রাতেই ভারতের বাণিজ্য মন্ত্রকের তরফে এই বিবৃতির কথা সামনে এসেছে। সেখানে বলা হয়েছে যে, মার্কিন শুল্ক আদায়ের ঘোষণায় ভারতের বাজারের কীরকম প্রভাব পড়বে তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ট্রাম্পে রুষ্ট মোদী সরকার!
Image Credit : Asianet News

ট্রাম্পে রুষ্ট মোদী সরকার!

ভারত-আমেরিকার সুসম্পর্কের কথা সারা বিশ্বে সর্বজনবিদিত হলেও শুল্ক কর নিয়ে ট্রাম্পের এই আচরণে ভারত যে মোটেও খুশি নয়, বুধবার রাতেই কেন্দ্রের তরফে পাল্টা বিবৃতি দিয়ে সে কথা স্পষ্টত বুঝিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকারের বাণিজ্য মন্ত্রক। দেশের স্বার্থরক্ষার জন্য ভারত যে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ গ্রহন করবে তাও বুঝিয়ে দেওয়া হয়েছে। 

Related Articles

Related image1
বাংলার মাথায় ঘনীভূত মৌসুমি অক্ষরেখা, ফের উত্তর-দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস
Related image2
বন্ধু রাষ্ট্রকে থোড়াই কেয়ার মার্কিন প্রেসিডেন্টের! ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক কর চাপাল আমেরিকা
35
কী বিবৃতি দিলো ভারত?
Image Credit : our own

কী বিবৃতি দিলো ভারত?

এই বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে যে, ‘’ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা করেছেন, তা সরকারের নজরে এসেছে। সরকার এর প্রভাব খতিয়ে দেখবে। এবং একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং দু’দেশই উপকৃত হবে এমন একটি দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির জন্য গত কয়েক মাস ধরে ভারত এবং আমেরিকা আলোচনা চালাচ্ছে। আমরা সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।'' 

45
কাদের স্বার্থরক্ষায় জোর দিচ্ছে ভারত?
Image Credit : our own

কাদের স্বার্থরক্ষায় জোর দিচ্ছে ভারত?

আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের শুল্ক কর আদায়ের ঘোষণা নিয়ে কেন্দ্র সরকার বিবৃতিতে জানিয়েছে যে, তারা দেশের কুটির, ক্ষুদ্র ও ছোটো  শিল্প ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় নজর রাখছে। খুঁটিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক। ফলে ট্রাম্পের ২৫ শতাংশ হারে শুল্ক কর ঘোষণায় ভারত যে  এবার ছেড়ে কথা বলবে না  তা একপ্রকার আগাম ইঙ্গিতে বুঝিয়ে দিলো ভারত সরকার। তবে এখন দেখার, ট্রাম্পের এই নয়া কর নীতিতে কোন দিকে এগোয় ভারত-আমেরিকার বাণিজ্যিক ভবিষ্যত। 

55
কী ঘোষণা করেছিলেন ট্রাম্প?
Image Credit : Narendra Modi Twitter

কী ঘোষণা করেছিলেন ট্রাম্প?

জানা গিয়েছে, ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনাতেও হল না কোনও কাজ। অবশেষে বুধবার ভারতীয় পণ্যের উপর শুল্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ১ অগাস্ট থেকে নয়া এই শুল্ক কর ধার্য হবে বলে বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এবার থেকে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক। এমনটাই ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
নরেন্দ্র মোদী
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bengaluru Murder: মায়ের পরকীয়া সম্পর্কের প্রতিবাদ! প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ২৪ বছরের ছেলেকে খুন
Recommended image2
ধাক্কা সামলেও ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি! GDP বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭% করল Moody’s
Recommended image3
বাইকে চেপে এসে CRPF চেকপোস্টে জঙ্গিদের গুলি, কুলগামে ৩ জওয়ান আহত, চলছে তল্লাশি
Recommended image4
Indian Railways: ভারতে মোট কতগুলো ট্রেন চলে? রোজ কত কোটি মানুষ যাতায়াত করেন জানলে অবাক হবেন
Recommended image5
8th Pay Commission: গুরুত্বপূর্ণ আপডেট! নতুন বেতন কবে কর্মচারীদের মিলবে, প্রকাশ্যে এল তার গুরুত্বপূর্ণ তারিখগুলো
Related Stories
Recommended image1
বাংলার মাথায় ঘনীভূত মৌসুমি অক্ষরেখা, ফের উত্তর-দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস
Recommended image2
বন্ধু রাষ্ট্রকে থোড়াই কেয়ার মার্কিন প্রেসিডেন্টের! ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক কর চাপাল আমেরিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved