MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বাংলার মাথায় ঘনীভূত মৌসুমি অক্ষরেখা, ফের উত্তর-দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

বাংলার মাথায় ঘনীভূত মৌসুমি অক্ষরেখা, ফের উত্তর-দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

WB Rain Alerts: লক্ষ্মীবারের ভোরবেলা থেকেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে মহানগর সহ শহরতলি। যারফলে কমেছে অনেকটাই তাপমাত্রা। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 31 2025, 06:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
কেমন থাকবে আজকের আবহাওয়া?
Image Credit : Getty

কেমন থাকবে আজকের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলার উপর ঘণীভূত মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২ অগাস্ট থেকে ৫ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

26
দক্ষিণ ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস
Image Credit : stockPhoto

দক্ষিণ ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও ২ অগাস্ট থেকে ৫ অগাস্ট পর্যন্ত সতর্কতা জারি থাকবে। ৩১ জুলাই থেকে ১ অগাস্ট পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান সহ অন্যান্য জেলায় ৭-১১ সেমি পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা জারি থাকবে।

Related Articles

Related image1
রাশিয়ায় তীব্র ভূমিকম্প, জাপানে আছড়ে পড়ল সুনামি, ভাইরাল ভিডিয়োয় আঁতকে উঠল নেটপাড়া
Related image2
অতি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পুতিনের দেশ, সুনামির সতর্কতা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশে
36
হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Freepic

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, ২ অগাস্ট থেকে ৫ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে।  যারফলে শহর ও নিচু এলাকায় জলজমা, যান চলাচলে বিঘ্ন। কাঁচা বাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা। কৃষি জমিতে জল দাঁড়িয়ে ফসলের ক্ষতি হতে পারে।

46
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

৩০ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ৭-২০ সেমি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) প্রতিদিন এক বা একাধিক জেলায় হতে পারে।

56
 নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা
Image Credit : Getty

নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা

হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির প্রভাবে নিচু এলাকায় জল জমে রাস্তাঘাটে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে ধস নামার আশঙ্কা, বিশেষত দার্জিলিং ও কালিম্পং-এ। তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক প্রভৃতি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে প্রবল।

66
 ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়
Image Credit : Getty

ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।  শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পং এ অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলাতে। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ১ লক্ষ ২৫ হাজার মহিলা ফ্রেব্রুয়ারিতেই পাবেন ১৫০০ টাকা, বাকিরা কবে থেকে
Recommended image2
স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে নেই TMC, সময় চাইলেন অভিষেক
Recommended image3
হুমায়ুন কবীরের মেয়ের বাড়িতে পুলিশের হানা, বাজেয়াপ্ত ১০ কোটি টাকারও বেশি সম্পত্তি -১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Recommended image4
ত্রিকোণ প্রেমের জেরে নাবালককে অপহরণ করে খুন! কাঠগড়ায় ১০ বছরের বড় যুবক
Recommended image5
সুপ্রিম কোর্টের DA মামলায় নতুন মোড়,২৫%-এর জন্য রাজ্য সরকারি কর্মীদের চরম চিঠি নবান্নকে
Related Stories
Recommended image1
রাশিয়ায় তীব্র ভূমিকম্প, জাপানে আছড়ে পড়ল সুনামি, ভাইরাল ভিডিয়োয় আঁতকে উঠল নেটপাড়া
Recommended image2
অতি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পুতিনের দেশ, সুনামির সতর্কতা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved