কাবুলের একটি নেশামুক্তি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। ২০২১-এর পর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। ভারত এই ঘটনাকে 'কাপুরুষোচিত গণহত্যা' বলে তীব্র নিন্দা করেছে। নয়াদিল্লির সাফ কথা, পাকিস্তান নিজেদের ব্যর্থতা ঢাকতে সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে।

Kabul Hospital Attack India Reaction: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি নেশামুক্তি হাসপাতালে ভয়াবহ বিমান হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভারত। সোমবার রাতের এই হামলায় প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। ভারত এই ঘটনাকে 'বর্বর গণহত্যা' এবং 'কাপুরুষোচিত কাজ' বলে উল্লেখ করেছে। ভারতের বিদেশ মন্ত্রক (MEA) একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পাকিস্তানের এই সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কাবুল হাসপাতালে হামলায় ৪০০ মৃত্যু

কাবুলের 'ওমিদ অ্যাডিকশন ট্রিটমেন্ট হসপিটাল'-এ এই হামলাকে ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে। তালিবান প্রশাসনের মতে, হামলায় ৪০০ জন সাধারণ নাগরিক মারা গিয়েছেন এবং ২৫০ জনেরও বেশি গুরুতর আহত। যদিও পাকিস্তান এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে যে তারা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতেই হামলা চালিয়েছে, কোনও অসামরিক এলাকায় ক্ষতি করেনি।

Scroll to load tweet…

ভারত পাকিস্তানকে একহাত নিল

ভারত সরকার (MEA) এই হামলার তীব্র নিন্দা করে পাকিস্তানকে একহাত নিয়েছে। ভারত বলেছে, যেখানে অসুস্থ মানুষের চিকিৎসা চলছে, সেই জায়গাকে 'সামরিক লক্ষ্যবস্তু' বলে হামলা করাটা কাপুরুষতার শেষ সীমা। পাকিস্তান নিজেদের ব্যর্থতা ঢাকতেই নিরীহ মানুষের রক্ত ঝরাচ্ছে।

সাদা মিথ্যে বলছে পাকিস্তান

পাকিস্তান দাবি করছে যে তারা শুধু জঙ্গিদের মেরেছে। কিন্তু ভারত সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তান একটা 'গণহত্যা'-কে (Massacre) সামরিক অভিযানের নাম দিয়ে গোটা বিশ্বের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে। ভারতের বিদেশ মন্ত্রক তাদের বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষা ব্যবহার করেছে। ভারত বলেছে, বিশ্বের কোনও ধর্ম বা আইন হাসপাতালে হামলাকে সমর্থন করতে পারে না। আন্তর্জাতিক মঞ্চের কাছে ভারতের আবেদন, এই 'বর্বরতার' জন্য পাকিস্তানকে দায়ী করা হোক। নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য পাকিস্তানের জবাবদিহি চাই।

পাকিস্তানের ধর্ম নেই, বিশ্বাসও নেই

ভারতের তরফে আরও বলা হয়েছে যে পাকিস্তান পবিত্র রমজান মাসেরও সম্মান রাখেনি। এই পবিত্র মাসে এমন কাজ এটাই প্রমাণ করে যে পাকিস্তানের কাছে মানবতা বা ধর্মের কোনও মূল্য নেই। ভারত জানিয়েছে, এই সংকটের সময়ে তারা আফগানিস্তানের মানুষের পাশে রয়েছে। ভারত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।