MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • আকাশ পথে ফের জুড়ছে ভারত-চিনের সম্পর্ক, ২৬ অক্টোবর থেকে শুরু কলকাতা-বেজিং বিমান পরিষেবা

আকাশ পথে ফের জুড়ছে ভারত-চিনের সম্পর্ক, ২৬ অক্টোবর থেকে শুরু কলকাতা-বেজিং বিমান পরিষেবা

Kolkata China Direct Flight Service: রাজনৈতিক টানাপোড়েন। সম্পর্কের জটিলতা কাটিয়ে অবশেষে  আকাশপথে ফের চালু হচ্ছে ভারত-চিন বিমান পরিষেবা। কোন রুটে মিলবে এই পরিষেবা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 25 2025, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভারত চিন বিমান পরিষেবা
Image Credit : X Handle

ভারত-চিন বিমান পরিষেবা

আগেই ঘোষণা করা হয়েছিল যে, খুব শীঘ্রই আকাশ পথে ফের চালু হবে ভারত-চিন বিমান পরিষেবা। আগে এই পরিষেবা চালু থাকলেও ২০২০ সালে করোনা মহামারী থেকে শুরু করে গালওয়ান সংঘর্ষের কারণে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি তপ্ত থাকায় সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় কলকাতা থেকে সরাসরি চিনে বিমান পরিষেবা। অবশেষে সেই সম্পর্কের জটিলতা কাটিয়ে এবার আকাশপথে চিনের সঙ্গে যোগাযোগ বাড়াতে চলেছে ভারত।  শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন চিনা প্রেসিডেন্ট শিং জিংপিং। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পাঁচ বছর ফের চালু হচ্ছে চিনের সঙ্গে ভারতের বিমান পরিষেবা
Image Credit : Asianet News

পাঁচ বছর ফের চালু হচ্ছে চিনের সঙ্গে ভারতের বিমান পরিষেবা

পাঁচ বছর পর আগামী রবিবার থেকে ভারত ও চিনের মধ্যে প্রথম দফার বাণিজ্যিক বিমান পরিষেবা চালু হতে চলেছে। এর আগে, ২ অক্টোবর ভারত সরকার ঘোষণা করেছিল যে ২৬ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরু হবে। সরকারি তরফে এই কথা ঘোষণার পর, ইন্ডিগো জানিয়েছে যে, তারা আগামী ২৬ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে কলকাতা-গুয়াংজু রুটে বিমান পরিষেবা পুনরায় চালু করবে এবং ১০ নভেম্বর থেকে দিল্লি-গুয়াংজু রুটেও ফ্লাইট চালাবে। অন্যদিকে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ঘোষণা করেছে যে ,তারা আগামী ৯ নভেম্বর থেকে সাংহাই–দিল্লি রুটে তাদের বিমান পরিষেবা পুনরায় শুরু করবে। 

Related Articles

Related image1
পুলিশ আধিকারিকের বিরুদ্ধে লাগাতার ধর্ষণ-মানসিক নির্যাতনের অভিযোগ, মহারাষ্ট্রে আত্মঘাতী চিকিৎসক
Related image2
রেলপথে আরও কাছাকাছি ভারত-ভুটান, ট্রেন পরিষেবা চালুর জন্য কোটি টাকা বরাদ্দ রেলের
35
ভারত-চিন সম্পর্কে নয়া সমীকরণ
Image Credit : Google

ভারত-চিন সম্পর্কে নয়া সমীকরণ

সূত্রের খবর, এই বিষয়ে বেজিংয়ে এক সাংবাদিক বৈঠকে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘’দুই দেশের মধ্যে হওয়া পারস্পরিক সমঝোতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিমান যোগাযোগ পুনরায় শুরু করা সর্বশেষ অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়েছে।'' তিনি আরও বলেন যে, ‘’এটি চিন ও ভারতের ২৮০ কোটিরও বেশি মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ বৃদ্ধির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।”

45
ভারতের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক চিন
Image Credit : our own

ভারতের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক চিন

গুও আরও জানান, বেজিং ভারত সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। যাতে দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা যায় এবং এশিয়া ও বিশ্বের শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখা যায়। এদিকে ভারত-চিন বিমান পরিষেবা স্থগিত হয়েছিল ২০২০ সালের কোভিড-১৯ মহামারির সময় থেকে। তবে পূর্ব লাদাখ সীমান্তে দীর্ঘস্থায়ী উত্তেজনা, যা গত অক্টোবরে উভয় দেশের মধ্যে বিচ্ছিন্নতা চুক্তির পর কিছুটা প্রশমিত হয়। সেই কারণেই ফ্লাইট পুনরায় চালুর প্রক্রিয়াটি এতদিন বিলম্বিত হয়েছিল বলেও জানান তিনি। 

55
কী বলছে ভারত সরকার?
Image Credit : our own

কী বলছে ভারত সরকার?

চলতি বছরের গত ৩১ অগাস্ট তিয়ানজিনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এর আগে ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক ১৯৬২ সালের যুদ্ধের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সেই ঘটনার পর থেকে ভারত ও চিন একাধিক দফায় কূটনৈতিক ও সামরিক বৈঠক করেছে। এই আলোচনার ফলেই পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-এর বিভিন্ন উত্তেজনাপূর্ণ এলাকায় ধাপে ধাপে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Extramarital Affair: বিয়ের পরেই স্বামীকে ঘুমের ওষুধ দিয়ে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় যুবতী!
Recommended image2
Now Playing
Health News: ঘরে ঘরে রহস্যময় জ্বর! কতটা উদ্বেগের এই পরিস্থিতি? কোভিড নাকি H1N1?
Recommended image3
Nepal Flash Floods: বালেন্দ্র শাহকে ফোন মোদীর, ত্রাণ-উদ্ধারকাজে নেপাল যেতে তৈরি ভারতের বায়ুসেনা
Recommended image4
Nepal Flash Floods: নেপালের হড়পা বানের জল ঢুকবে ভারতে, উত্তরপ্রদেশ ও বিহারে হাই অ্যালার্ট জারি
Recommended image5
Stree Samman Samriddhi: প্রত্যেক মহিলা পাবেন ৪০ হাজার টাকা, বছর বছর বাড়বেও, ঘোষণা এই দলের
Related Stories
Recommended image1
পুলিশ আধিকারিকের বিরুদ্ধে লাগাতার ধর্ষণ-মানসিক নির্যাতনের অভিযোগ, মহারাষ্ট্রে আত্মঘাতী চিকিৎসক
Recommended image2
রেলপথে আরও কাছাকাছি ভারত-ভুটান, ট্রেন পরিষেবা চালুর জন্য কোটি টাকা বরাদ্দ রেলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved