MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Indian Railways: ভারতীয় রেলে টিকিট ব্যবস্থার সংস্কার হচ্ছে, সুবিধা হবে যাত্রীদের

Indian Railways: ভারতীয় রেলে টিকিট ব্যবস্থার সংস্কার হচ্ছে, সুবিধা হবে যাত্রীদের

Indian Railways: ভারতীয় রেলের সংরক্ষিত টিকিট ব্যবস্থায় সংস্কারের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রেলমন্ত্রক (Ministry of Railways)। নতুন ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে যাঁরা দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরার টিকিট কাটতে যাবেন তাঁদের সুবিধা হবে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Mar 15 2026, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
৪০ বছরের পুুরনো ব্যবস্থা বদলে ভারতীয় রেলে টিকিটের ক্ষেত্রে নতুন সিস্টেম চালু হচ্ছে
Image Credit : Indian Railways

৪০ বছরের পুুরনো ব্যবস্থা বদলে ভারতীয় রেলে টিকিটের ক্ষেত্রে নতুন সিস্টেম চালু হচ্ছে

ভারতীয় রেলে টিকিটের নতুন ব্যবস্থা

ভারতীয় রেলে ৪০ বছরের পুরনো সফটঅ্যয়ার সিস্টেম বদলে ফেলে একেবারে নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত যাত্রীদের হাতে টিকিট তুলে দিতে পারবেন বুকিং ক্লার্করা। এতে যাত্রীদের ভিড় থাকলেও দ্রুত কাজ হয়ে যাবে। ফলে যাত্রীদের ক্ষোভ-বিক্ষোভ থাকবে না।

DID YOU
KNOW
?
ভারতীয় রেলে সংস্কার
২০২২ সালে ভারতীয় রেলে টিকিট ব্যবস্থায় সংস্কারে ছাড়পত্র দেওয়া হয়েছিল। চলতি বছরের অগাস্টের মধ্যে এই কাজ শেষ হবে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
টিকিটের ক্ষেত্রে জালিয়াতি ও দুর্নীতি দূর করার লক্ষ্যে কাজ করছে ভারতীয় রেলে
Image Credit : Indian Railways

টিকিটের ক্ষেত্রে জালিয়াতি ও দুর্নীতি দূর করার লক্ষ্যে কাজ করছে ভারতীয় রেলে

টিকিটে দুর্নীতি-জালিয়াতি দূর করাও লক্ষ্য

ভারতীয় রেলে সংরক্ষিত কামরার টিকিট কাটার ক্ষেত্রে অনেক সময় দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ ওঠে। বিশেষ করে তৎকাল টিকিটের ক্ষেত্রে এই অভিযোগ ওঠে। উৎসবের মরসুমে যাতে টিকিটে জালিয়াতি ও দুর্নীতি দূর করা যায়, তা নিশ্চিত করার লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চাইছে রেল।

১২৫০০০
প্রতি মিনিটে পাওয়া যাবে ১২৫০০০ টিকিট।
ভারতীয় রেলের নতুন ব্যবস্থা অনুযায়ী, প্রতি মিনিটে ১২৫০০০ টিকিট পাওয়া যাবে। ফলে যাত্রীদের সুবিধা হবে।

Related Articles

Related image1
নতুন সাজে সেজে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন, পরিদর্শনে রাজু বিস্তা, শিখা চট্টোপাধ্যায়
Related image2
Indian Railways: বেড়াতে গেলে বাড়তি খরচ, বড়দিনের পরেই বাড়ছে ট্রেনের টিকিটের দাম
38
১,০০০ কোটি টাকায় ভারতীয় রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের সংস্কার
Image Credit : Indian Railways

১,০০০ কোটি টাকায় ভারতীয় রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের সংস্কার

প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে আমূল বদল

রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১,০০০ কোটি টাকা ব্যয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের সংস্কার করা হচ্ছে। ভারতীয় রেলে প্রতিদিন প্রায় আড়াই কোটি যাত্রী যাতায়াত করেন। তাঁদের সবার সুবিধার কথা মাথায় রেখেই টিকিট কাটার জন্য নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে।

48
নতুন ব্যবস্থা চালু হলে কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট কাটা সহজ হবে
Image Credit : Indian Railways

নতুন ব্যবস্থা চালু হলে কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট কাটা সহজ হবে

টিকিট কাটা সহজ হবে

রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ব্যবস্থা চালু হলে অতীতে ট্রেনের টিকিট বুক করতে গিয়ে অনেক সময় যাত্রীদের যে ধরনের সমস্যার মোকাবিলা করতে হত সেসব সমস্যা আর থাকবে না। নতুন ব্যবস্থা চালু হলে এখনকার চেয়ে পাঁচ গুন দ্রুত টিকিট বুক করা যাবে। জালিয়াতদের পক্ষে নতুন ব্যবস্থার ফাঁক খুঁজে বের করাও কঠিন হবে। ফলে প্রকৃত যাত্রীদের সবদিক থেকেই সুবিধা হবে।

58
ভারতীয় রেলের টিকিট ব্যবস্থায় ওয়েটিং লিস্ট তুলে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে
Image Credit : Indian Railways

ভারতীয় রেলের টিকিট ব্যবস্থায় ওয়েটিং লিস্ট তুলে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে

ওয়েটিং লিস্ট তুলে দেওয়ার চেষ্টা চলছে

রেলমন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম চালু করার আরও এক উদ্দেশ্য হল, তাঁরা ওয়েটিং লিস্ট তুলে দিতে চাইছেন। সব যাত্রীই যাতে কনফার্মড টিকিট পান, সেটা নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে। এই কারণেই টিকিট ব্যবস্থায় সফটঅ্যয়ারের উন্নতি করা হচ্ছে।

68
আগামী মাসেই ভারতীয় রেলের নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম চালু হতে পারে
Image Credit : ANI

আগামী মাসেই ভারতীয় রেলের নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম চালু হতে পারে

কবে থেকে আধুনিক ব্যবস্থায় টিকিট?

রেলমন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম চালু করার জন্য জোরকদমে কাজ চলছে। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের আধিকারিকরা নতুন ব্যবস্থার খুঁটিনাটি পরীক্ষা করে দেখছেন। আগামী মাসেই নতুন ব্যবস্থা চালু করা হতে পারে। জুনের মধ্যে এই ব্যবস্থা পুরোপুরি চালু হয়ে যাবে।

78
নতুন ব্যবস্থায় সারা দেশে প্রতি মিনিটে ১,২৫,০০০ টিকিট পাওয়া যাবে, জানিয়েছে রেলমন্ত্রক
Image Credit : Gemini

নতুন ব্যবস্থায় সারা দেশে প্রতি মিনিটে ১,২৫,০০০ টিকিট পাওয়া যাবে, জানিয়েছে রেলমন্ত্রক

৫ গুন বেশি টিকিট

রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ব্যবস্থা অনুযায়ী, কোনও এক ভেন্ডরের উপর নির্ভর করে থাকতে হবে না। সারা দেশের কোথায় টিকিটের চাহিদা কত, তা সহজেই জানা যাবে।একাধিক ভাষায় ইন্টারফেস থাকবে। এখন সারা দেশে প্রতি মিনিটে ২৫,০০০ টিকিট পাওয়া যায়। নতুন ব্যবস্থায় প্রতি মিনিটে ১,২৫,০০০ টিকিট পাওয়া যাবে। ফলে কাউন্টারে যেমন ভিড় কমবে, তেমনই ওয়েবসাইট বা অ্যাপ থেকেও সহজেই টিকিট বুক করা যাবে।

88
প্রকৃত যাত্রীরা যাতে সহজেই টিকিট পান, সেই লক্ষ্যেই কাজ করছে ভারতীয় রেল
Image Credit : Generated by google gemini AI

প্রকৃত যাত্রীরা যাতে সহজেই টিকিট পান, সেই লক্ষ্যেই কাজ করছে ভারতীয় রেল

টিকিট বুকিংয়ে দুর্নীতি রোখাই লক্ষ্য

ভারতীয় রেলের টিকিট বুকিং সিস্টেমে গলদের কথা আধিকারিকরা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, এতদিন প্রকৃত যাত্রীদের আগেই জালিয়াতরা ওয়েবসাইট, অ্যাপের মাধ্যমে টিকিট বুক করে নিত। নতুন ব্যবস্থায় তাদের আর সেই সুযোগ থাকছে না। ফলে প্রকৃত যাত্রীদের সুবিধা হবে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
দেশের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CJP Protest: দিল্লিতে সিজেপি-র সাংবাদিক বৈঠকে হুলস্থুল! বাইরে কারা করলেন বিরোধিতা?
Recommended image2
Supreme Court: বাকস্বাধীনতার যুগে সবাই সাংবাদিক, আসল সাংবাদিকদের সুরক্ষা দেওয়া কঠিন: সুপ্রিম কোর্ট
Recommended image3
Now Playing
CJP Protest: সৌরভ-আশুতোষ ইস্যুতে ফুঁসে উঠলেন সিজেপি'র রত্না সিং, কী অভিযোগ তার?
Recommended image4
Now Playing
Rekha Gupta: দেশবিরোধী ছক কষতে আরশোলা-আপদের বোঝাপড়া! ফাঁস CM রেখা গুপ্তর
Recommended image5
তাজমহলে ১৮০ কেজি ওজনের সুমো কুস্তিগির, সেলফি তুলতে লম্বা লাইন লেগে গেল
Related Stories
Recommended image1
নতুন সাজে সেজে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন, পরিদর্শনে রাজু বিস্তা, শিখা চট্টোপাধ্যায়
Recommended image2
Indian Railways: বেড়াতে গেলে বাড়তি খরচ, বড়দিনের পরেই বাড়ছে ট্রেনের টিকিটের দাম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved