MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • সাবধান! সাইবার অপরাধে ভারতীয়রা খোয়াতে পারে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা

সাবধান! সাইবার অপরাধে ভারতীয়রা খোয়াতে পারে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা

Cyber Fraud: মোদী সরকারের স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়ার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে কেন্দ্রীয় সংস্থা সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার বা I4C। তাদের সতর্কবার্তা ২০২৫ সালে অনলাইন প্রতারণা দেশবাসী হারাতে পারেন প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 02 2025, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ভয়ঙ্কর প্রতারণার সতর্কবার্তা
Image Credit : X

ভয়ঙ্কর প্রতারণার সতর্কবার্তা

প্রযুক্তি বেকারত্ব ও লোভ-এই তিনের সংমিশ্রণে ভয়ঙ্কর দিন দেখতে চলেছে ভারত। মোদী সরকারের স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়ার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে কেন্দ্রীয় সংস্থা সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার বা I4C। তাদের সতর্কবার্তা ২০২৫ সালে অনলাইন প্রতারণা দেশবাসী হারাতে পারেন প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা। দিল্লির একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থা ডেটনলিডস এই তথ্য কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছে। তাই এখন থেকেই সাবধান করে দিয়েছে সাইবার ক্রাইম কর্তারা।

DID YOU
KNOW
?
সাইবার ক্রাইম কী?
অনলাইন প্রতারণা হল ডিজিটাল প্রতারণা। ফোন করে ওটিপি জেনে টাকা চুরি এখন অতীত। QR কোর্ড, আধার ও প্যান কার্ডের তথ্য হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করা হচ্ছে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
সাইবার অপরাধ
Image Credit : Freepik

সাইবার অপরাধ

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে নতুন নতুন পদ্ধতিতে হচ্ছে সাইবার প্রতারণা। ফোন করে ওটিপি জেনে টাকা চুরি এখন অতীত। QR কোর্ড, আধার ও প্যান কার্ডের তথ্য হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করা হচ্ছে। প্রতারকরা নানা ফন্দি ফিকির বার করছে। জুম কল, হোয়াটসঅ্যাপ কল বা গুগল মিটের মাধ্যমেই অনলাইন করে কর বিভাগ বা সেবি বা ইডির নাম করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে সাইবার অপরধীরা। প্রতারকদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে ভারতীয়রা। সাইবার ক্রাইম নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্রীয় সংস্থা।

Related Articles

Related image1
SIR নিয়ে তৃণমূল-বিজেপির জোর টক্কর, সুকান্তর পাল্টা মত দিলেন অভিষেক
Related image2
অপারেশন মহাদেবের পর অপারেশন আখাল, আরও ১ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা
36
সাইবার অপরাধের গ্রাফ
Image Credit : Social Media

সাইবার অপরাধের গ্রাফ

পরিসংখ্যান বলেছে কোভিড-কাল থেকেই এই জাতীয় প্রতারণা বেড়েছে। কোভডকালে একদিকে যেমন অনলাইন লেনদেন বেড়েছে তেমনই পাল্লা দিয়েছে বেড়েছে সাইবার ক্রাইম। ২০২২ সালে সাইবার ক্রাইমের মাধ্যমে তছরুপ হয়েছিল ১ হাজার ৩০৬ কোটি টাকা। ২০২৩ - পরিমাণ - ৭ হাজার ৪৬৫ কোটি। ২০২৪ সালে দ্বিগুণ বেড়েছে সাইবার প্রতারণা। টাকার অঙ্ক ২২ হাজার ৮৪৩ কোটি।

46
২০২৫ সালের সতর্ক বার্তা
Image Credit : FREEPIK

২০২৫ সালের সতর্ক বার্তা

সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ২০২৫ সালের জুন মাসে ১ কোটি ৯০ লক্ষ UPI অ্যাকাউন্ট থেকে ২৪ লক্ষ ৩ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। গত জানুয়ারির হিসেব হল ১৮ হাজার ১২০ কোটি ৮২ লক্ষ টাকা। সেই হিসেব ধরেই কেন্দ্রীয় সরকার সতর্ক করেছে চলতি বছর সাইবার অপরাধ হতে পারে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার। সাবধানে ডিজিটাল লেনদেন করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যক্তিগত কোড বা ওটিপি শেয়ার না করতেই পরামর্শ সরকারের।

56
সাইবার অপরাধের কারণ
Image Credit : our own

সাইবার অপরাধের কারণ

দেশবাসীর আর্থিক লেনদেনের তথ্য চলে এসেছে একাধিক ‘এনক্রিপ্টেড’ অ্যাপের হাতে। তার সঙ্গে বাড়ছে তথ্য চুরির ঘটনা। অনলাইন প্রতারণার আসল চাবিকাঠি যে সেই তথ্যই! নিত্যনতুন অ্যাপ বার হচ্ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ।

66
বেকারত্বের জ্বালা!
Image Credit : iSTOCK

বেকারত্বের জ্বালা!

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ২ কোটি ৯০ লক্ষ। তাঁদেরই একটা বড় অংশ সহজ আয়ের লোভে নাম লেখাচ্ছে এই সাইবার প্রতারকদের দলে। শিক্ষিত হওয়ার কারণে এই সমস্ত অপরাধীদের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর তাদের ভাঁড়ারের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম, ডিপফেক। এই অস্ত্র দিয়ে নিশানা করা হচ্ছে ব্যাঙ্ক, বিমা, স্বাস্থ্য, ব্যবসাক্ষেত্রকে। এর মধ্যে শীর্ষে রয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থা।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Putin in INDIA: ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মুখোমুখি হবেন মোদী-পুতিন? কী ঘটতে চলেছে এবার?
Recommended image2
Modi Putin Talks: মোদী-পুতিন বৈঠক! এসইউ-৫৭ যুদ্ধবিমান চুক্তি কি চূড়ান্ত? ‘সুপার সুখোই’, পন্টসার ক্ষেপণাস্ত্র নিয়েও আলোচনা
Recommended image3
BJP Bypoll Candidate List 2026: উপনির্বাচনে প্রার্থী ঘোষণায় চমক বিজেপির, জানুন এবার পদ্ম প্রতীকে কে লড়ছেন
Recommended image4
কিছুতেই বাবা হতে পারছিলেন না, টেস্ট করে জানতে পারলেন শরীরে জরায়ু রয়েছে
Recommended image5
Health Insurance: স্বাস্থ্য বিমা বেড়ে ২৫ লক্ষ টাকা! কারা পাবেন এই সুবিধা? জানুন আবেদনের পদ্ধতি
Related Stories
Recommended image1
SIR নিয়ে তৃণমূল-বিজেপির জোর টক্কর, সুকান্তর পাল্টা মত দিলেন অভিষেক
Recommended image2
অপারেশন মহাদেবের পর অপারেশন আখাল, আরও ১ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved