India's Fastest Metro: গতিতে নজির গড়তে চলেছে দেশের মেট্রো পরিষেবা। এবার একেবারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটতে চলেছে মেট্রো রেল। শহরের মানুষ আরও দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে পারবে।

India's Fastest Metro: গতিতে নজির গড়তে চলেছে দেশের মেট্রো পরিষেবা। এবার একেবারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটতে চলেছে মেট্রো রেল। শহরের মানুষ আরও দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে পারবে। যেখানে কলকাতা মেট্রোয় গড়ে ঘণ্টায় গতিবেগ ২৫-৩০ কিলোমিটার। উত্তর প্রদেশের মীরটে দেশের দ্রুতম মেট্রো রেল পরিষেবা চালু হতে চলেছে। মীরাট মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, সেখান শুরু হতে চলা সর্বোচ্চ অপারেশনাল গতি ১২০ কিমি/ঘণ্টা। এটি শহর জুড়ে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। মীরাট দক্ষিণ থেকে মোদিপুরম পর্যন্ত মেট্রো ২১ কিলোমিটার দীর্ঘ করিডোরে চলবে। পুরো করিডোরে মোট ১২টি স্টেশন থাকবে। সম্পূর্ণ মেট্রো সফরের যাত্রাপথ শেষ করতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে।

৩০ মিনিটের মধ্যেই ১২টি স্টেশনে থামার সময় অন্তর্ভুক্ত থাকবে। এই প্রকল্প ভারতে একেবারে নতুন ধরনের মডেল চালু করছে। মীরাট মেট্রো সেমি-হাই-স্পিড নমো ভারত (Namo Bharat) ট্রেনের সঙ্গে একই ট্র্যাকে চলবে। উভয় পরিষেবাই একই পরিকাঠামো ব্যবহার করবে। এর ফলে আঞ্চলিক দ্রুতগতির পরিবহন ও শহুরে মেট্রো পরিষেবাকে একত্রিত করে একটি সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২২ ফেব্রুয়ারি দিল্লি-গাজিয়াবাদ-মীরাঠ নমো ভারত করিডরের শেষ অংশ এবং মীরাঠ মেট্রো উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে দিল্লি থেকে মীরাঠ যাতায়াতের সময় ১ ঘণ্টার নিচে নেমে আসবে।