- Home
- India News
- IRCTC: অনলাইনে রেলের টিকিট বুকিং এখন আরও সহজ! নতুন আর পুরনো ওয়েবসাইটের পার্থক্য দেখুন
IRCTC: অনলাইনে রেলের টিকিট বুকিং এখন আরও সহজ! নতুন আর পুরনো ওয়েবসাইটের পার্থক্য দেখুন
IRCTC beta Website: টিকিট বুকিং আরও সহজ করতে চালু হল IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট। ক্যাপচা-পপ আপ মুক্ত ইন্টারফেস থেকে দ্রুত পেমেন্ট, জেনে নিন কী কী নতুন সুবিধা মিলবে যাত্রীদের।

IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট চালু
রেল টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা আরও সহজ করতে আইআরসিটিসি-র নতুন 'বিটা ভার্সন' চালু করল রেল মন্ত্রক। রাত ৯টা থেকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে এই পোর্টাল।

দীর্ঘদিনের অসন্তোষ দূর করতেই বড় পদক্ষেপ
পুরনো ওয়েবসাইটে বারবার ধীরগতি, লগইন সমস্যা, পেজ হ্যাং হওয়া এবং পেমেন্ট আটকে যাওয়ার মতো অভিযোগ আসছিল রেলের কাছে। সেসব সমস্যা মেটাতেই এই আধুনিকীকরণ।
পুরনো সাইটের হোমপেজেই মিলবে লিঙ্ক
নতুন সংস্করণ ব্যবহার করতে আলাদা করে কিছু খুঁজতে হবে না। পুরনো ওয়েবসাইটের হোমপেজে গিয়েই নতুন বিটা ভার্সনের লিঙ্ক পেয়ে যাবেন যাত্রীরা।
ক্যাপচা ও পপ-আপ বিজ্ঞাপনের ঝঞ্ঝাট শেষ
নতুন ওয়েবসাইট থেকে বাদ দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় ক্যাপচা, বিজ্ঞাপনের পপ-আপ এবং অতিরিক্ত ফ্ল্যাশিং গ্রাফিক্স। ফলে স্ক্রিন লোড হবে আরও দ্রুত।
এক পাতাতেই সব ক্লাসের আসন দেখা যাবে
দূরপাল্লার ট্রেনের বিভিন্ন ক্লাসের সিট আলাদা আলাদা করে ক্লিক করে দেখার ঝামেলা আর নেই। এক নজরেই সব ক্লাসের ফাঁকা আসন দেখা যাবে একই পাতায়।
দ্রুত হবে পেমেন্ট প্রক্রিয়া
টিকিট বুকিংয়ের শেষ ধাপে চেকআউট ও পেমেন্ট প্রক্রিয়া আগের চেয়ে অনেক সাবলীল করা হয়েছে। জটিল ফর্ম পূরণের সংখ্যাও কমানো হয়েছে উল্লেখযোগ্যভাবে।
সেভ থাকবে যাত্রীদের তথ্য
এবার থেকে যাত্রীদের নাম ও প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য নিরাপদে সেভ করে রাখা যাবে নতুন সাইটে, ফলে বারবার তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে না।
দৈনিক সাড়ে ১৪ লক্ষ টিকিট বুকিং হয় IRCTC-তে
২০০২ সালে যাত্রা শুরু হওয়া আইআরসিটিসি ওয়েবসাইট থেকে বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ১৪ লক্ষ টিকিট বুক হয়, যাত্রীচাপ বাড়ায় পুরনো সিস্টেমে চাপ বেড়েছিল।
বন্ধ হচ্ছে না পুরনো ওয়েবসাইট
রেল মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, নতুন বিটা সংস্করণ চালু হলেও পুরনো আইআরসিটিসি ওয়েবসাইট এখনই বন্ধ হচ্ছে না। দুটি সংস্করণই পাশাপাশি চালু থাকবে।
ফিডব্যাকের ভিত্তিতে হবে আরও সংস্কার
যাত্রীদের প্রতিক্রিয়া ও ব্যবহারের অভিজ্ঞতা যাচাই করেই আগামী দিনে পূর্ণাঙ্গ সংস্করণ আনার আগে আরও প্রয়োজনীয় সংস্কার করা হতে পারে বলে জানিয়েছে রেল।







