Train Cancels For CJP Protest: দিল্লিতে সিজেপি-র প্রতিবাদ কর্মসূচির আগে একাধিক ট্রেন বাতিল ও সময় বদল করল ভারতীয় রেল। কোন কোন ট্রেন বাতিল, কোনটির সময় বদলেছে, যাত্রার আগে দেখে নিন পুরো তালিকা।
ককরোজ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিকে দুর্গে পরিণত করেছে কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকার। দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে দিল্লিতে নয়া দিল্লি ও নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনের কাছে তীব্র যানজট হতে পারে এই কারণ দেখিয়ে সিজেপির বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার আগেভাগেই একাধিক ট্রেন বাতিল করেছে ভারতীয় রেলওয়ে। কিছু ট্রেন পুনঃনির্ধারণ করেছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে রাজধানী, তেজস রাজধানী ও শতাব্দীর মত গুরুত্বপূর্ণ ট্রেনও।
রেলের পক্ষ থেকে জানান হয়েছে, ৯ অক্টোবর দুপুর ২টোর পরে যে ট্রেনগুলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাড়বে তারমধ্যে যেগুলি পরের দিন অর্থাৎ আজ, ১০ অক্টোবর ভোর ৪ থেকে দুপুর ২টোর মধ্যে দিল্লি বা হযরত নিজামুদ্দিনে পৌঁছাবে সেগুলি মূলত বাতিল করা হচ্ছে। উত্তর রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও অন্যান্য অঞ্চলের সঙ্গে দিল্লির সংযোগকারী ট্রেনগুলি বাতিল বা রিসেডিউল করা হয়েছে।
বাতিল গুরুত্বপূর্ণ ট্রেনঃ
- রাজেন্দ্র নগর টার্মিনাল–নয়া দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস (১২৩০৯)
- সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেস (১২৩৯৩)
- অমৃত ভারত এক্সপ্রেস (২২৩৬১)
- কানপুর সেন্ট্রাল–নয়া দিল্লি শতাব্দী এক্সপ্রেস (১২০৩৩)
- প্রয়াগরাজ এক্সপ্রেস (১২৪১৭)
- শ্রম শক্তি এক্সপ্রেস (১২৪৫১)
- হাওড়া–নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস (১২৩০১) - ৯ই অক্টোবর প্রস্থান বাতিল
- শিয়ালদহ–নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস (১২৩১৩) - ৯ই অক্টোবর প্রস্থান বাতিল
- মুম্বাই CSMT-হযরত নিজামউদ্দিন রাজধানী এক্সপ্রেস (২২২২১) - ৯ অক্টোবর পরিচালনগত কারণে বাতিল
- সময়সূচী পরিবর্তন (পুনঃনির্ধারিত) হওয়া ট্রেনসমূহ
- মুম্বাই সেন্ট্রাল–নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস (১২৯৫১) - সময়সূচী ৫ ঘণ্টা পরিবর্তন করা হয়েছে
- মুম্বাই সেন্ট্রাল–হজরত নিজামুদ্দিন আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস (১২৯৫৩) - সময়সূচী ৫ ঘণ্টা পরিবর্তন করা হয়েছে
- অন্যান্য প্রভাবিত রুটসমূহ
- দিল্লি–হরিয়ানা রুট
- দিল্লি–রাজস্থান রুট
বাতিল হওয়া বাকি ট্রেনগুলি হল:
- ১২০৩৩ শতাব্দী এক্সপ্রেস: কানপুর সেন্ট্রাল – নয়াদিল্লি
- ১৪২১১ ইন্টারসিটি এক্সপ্রেস: আগ্রা ক্যান্টনমেন্ট – নয়া দিল্লি
- ১৫৩০৩ কাসগঞ্জ-নতুন দিল্লি ইন্টারসিটি এক্সপ্রেস
- ৮২৫০১ লখনউ জংশন – নয়া দিল্লি পরিষেবা
- ১৫৩০৮ সিরসা – তিলক সেতু
- ১২৯৬৩ হযরত নিজামউদ্দিন – উদয়পুর শহর
- ১৪৭৩৮ তিলক ব্রিজ – ভিওয়ানি জংশন
- ১৪৭৩৭ ভিওয়ানি জংশন – তিলক সেতু
- ১৪৭২৮ তিলক সেতু – শ্রী গঙ্গানগর
- ১২০৫৬ দেরাদুন – নয়া দিল্লি
- ৭৪০০৪ রেওয়াড়ি জংশন – দিল্লি জংশন
- ৫৪৪১৪ রেওয়ারি জংশন – দিল্লি জংশন
- ৫৪৪২১ দিল্লি জংশন – রেওয়াড়ি জংশন
- ৫৪৪২৪ হিসার – নয়া দিল্লি
- ৫৪৪২৩ নয়াদিল্লি – হিসার
- ৬৪০৫১ কোসি কালান-গাজিয়াবাদ ইএমইউ (নয়াদিল্লি হয়ে)
- ৬৪১০১ আলিগড় – দিল্লি ইএমইউ
- ৬৪১১ খুর্জা - শাকুরবাস্তি ইএমইউ
- ৬৪৫৮১ হাতরাস কিলা - দিল্লি মেমু
- ৬৪১০৩ আলিগড় – দিল্লি ইএমইউ
- ৬৪৫৮৩ টুন্ডলা - দিল্লি মেমু
- ৬৪১০৫ আলিগড় – নয়া দিল্লি ইএমইউ
- ৬৪১০৯ ডানকৌর – শাকুরবস্তী ইএমইউ


