Karnataka Election 2023: বেঙ্গালুরুতে গণ উন্মাদনার মধ্যে রোড শো প্রধানমন্ত্রী মোদীর

বেঙ্গালুরুতে এদিন কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। ৫.৩ কিলোমিটার লম্বা এই রোড শো করতে ঘণ্টা দুয়েকেরও বেশি সময় লাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Share this Video

বেঙ্গালুরুতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা রোড শো। আর এই মেগা রোড শো-কে ঘিরে জন উন্মাদনায় মাতলেন প্রধানমন্ত্রী। রাস্তার দুই পাশ দিয়ে যখনই গড়িয়েছে প্রধানমন্ত্রী হুডখোলা ট্রাকের চাকা, তখনই অকাতরে উড়ে এসেছে ফুলের বর্ষণ। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাল্টা ফুল ছুঁড়ে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষকে অভিবাদন জানান। মোদীর এদিনের রোড শো-কে ঘিরে বিরোধীরা অবশ্য বিতর্ক খাড়া করতে ভুলে যায়নি। তাঁদের অভিযোগ, সেই মোদীকে ধরেই কর্ণাটকে নির্বাচনী প্রচার চালাচ্ছে বিজেপি। আর এই মোদী ম্যাজিকের ঝড় তুলে ভোট ব্যাঙ্ককে কুক্ষিগত করতে চাইছে গেরুয়া শিবির। এদিনের ৫.৩ কিলোমিটার লম্বা এই রোড শো শেষ হতে হতেই ৩ ঘণ্টা সময় ছুঁয়ে ফেলে।

Related Video