
বেঙ্গালুরুতে রোড শো মোদীর, রামকৃষ্ণ আশ্রমের উপহার মোদীকে, স্বাগত জানাতে জনস্রোত রাজপথে
বেঙ্গালুরুতে রোড শো প্রধানমন্ত্রী মোদীর। কর্ণাটকে বিধানসভা নির্বাচনে জয় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। মোদীকে স্বাগত জানাতে রাস্তার ধারে ভিড় উপচে পড়ছে। মোদীকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন রামকৃষ্ণ আশ্রমের সদস্যরাও।
বেঙ্গালুরুতে রোড শো প্রধানমন্ত্রী মোদীর। কর্ণাটকে বিধানসভা নির্বাচনে জয় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। মোদীকে স্বাগত জানাতে রাস্তার ধারে ভিড় উপচে পড়ছে। মোদীকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন রামকৃষ্ণ আশ্রমের সদস্যরাও। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফুলের তোড়াও নিয়ে যান তাঁরা। নিরাপত্তা কর্মীদের আশ্রমের সদস্যদের আনা ফুলের তোড়া নিতে নির্দেশ দেন তিনি। এই ভিডিও এখন ভাইরাল। গেরুয়া পোশাক পড়ে হাজির পোষ্য সারমেয়। ভিড়ের মধ্যে শিশু আর মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।