Vinesh Chandel:দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে বিনেশ চান্দেলকে। মঙ্গলবার দিল্লির পাটিয়ালা আদালত বিনেশকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। কিন্তু কে এই বিনেশ চান্দেল? আই-প্যাকের সঙ্গে তাঁর কী যোগ রয়েছে? 

বিনেশ চান্দেল, সোমবার রাত থেকেই রাজ্য রাজনীতিতে তাঁর নাম নিয়েই আলোচনা শুরু হয়েছে। দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে বিনেশ চান্দেলকে। মঙ্গলবার দিল্লির পাটিয়ালা আদালত বিনেশকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। কিন্তু কে এই বিনেশ চান্দেল? আই-প্যাকের সঙ্গে তাঁর কী যোগ রয়েছে?

বিনেশ চান্দেল কে?

বিনেশ চান্দেল মধ্যপ্রদেশের ভূমিপুত্র। কিন্তু বর্তমানে তাঁর কর্মভূমি দিল্লি। তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। কিন্তু বর্তমানে সংস্থার অন্যতম কর্ণধার প্রশান্ত জৈন। তবে বিনেশ চান্দেলও আই-প্যাকের প্রতিষ্ঠাতা সদস্য। কারণ শুরুর সময় থেকেই এই সংস্থার সঙ্গে যুক্ত বিনেশ। মধ্য চল্লিশের বিনেশ ভোপালের ন্যাশানাল 'ল ইনস্টিটিউট ইউনিভার্সিটি থেকে স্নাতক।

বিনেশের পড়াশুনা

বিনেশের গুণ হল রাজ্যওয়াড়ি পরিসংখ্যান তাঁর ঠোঁটস্থ। ভাষা তাঁর কাছে কোনও বাধা নয়। প্রযুক্তি আর তথ্য নিয়ে কাজ করাই তাঁর পছন্দ। তিনি ভাষ্য নির্মাণ আর রাজনৈতিক প্রচারের ব্লুপ্রিন্ট তৈরিতে পারদর্শী। আইন পাশের পরে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করেছিলেন দুটি সংস্থায়। কিন্তু রাজনীতি নেশা তাঁরে আই-প্যাকে টেনে আনে। তবে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টেও প্র্যাক্টিসের অভিজ্ঞতা রয়েছে রয়েছে বিনেশের।

আইপ্য়াকের সঙ্গে যোগ

২০১৪ সালে বিনেশ প্রসান্ত কিশোরের সঙ্গে কাজ শুরু করেন। সেই সময় তিনি সিটিজেন্স ফর অ্যাকাউন্টেবল গর্ভন্যান্স -এর অন্যতম সদস্য ছিলে। সেই সময় তিনি নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার অন্যতম কৌশলীর ভূমিকা নিয়েছিলেন।

২০১৫ সালে তৈরি হয়েছিল আইপ্যাক। সেই সময় থেকেই এই সমস্থায় রয়েছেন বিনেশ। তিনি এই সংস্থার অন্যতম সহপ্রতিষ্ঠাতা। প্রশান্ত কিশোর চলে যাওয়ার পরেও থেকে যান।

বর্তমানে দিল্লিতে থাকেন। মেঘালয় তৃণমূলের কাজকর্ম তিনি দেখাশোনা করেন। তাঁর স্ত্রী বসুধা সিংহ, তিনিও ভোট কুশলী। তাঁর সংস্থা ভোট ব্রিজ। এই সংস্থা মূলত রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে । তাঁদের বিয়ে হয় ২০২০ সালে। বিনেশকে কয়লা পাচার সংক্রান্ত মামলায় গ্রেফতার করেছে ইডি।