MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • এই কারণগুলির জন্যই কি SIR-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন? তেমনই ইঙ্গিত সরকারী সূত্রের

এই কারণগুলির জন্যই কি SIR-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন? তেমনই ইঙ্গিত সরকারী সূত্রের

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি। কারণগুলি জানুন। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 30 2025, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
SIR সময়সীমা বাড়ল
Image Credit : Asianet News

SIR সময়সীমা বাড়ল

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের নতুন নির্দেশে সবমিলি SIR প্রক্রিয়া শেষ করার জন্য হাতে আরও ৭ দিন সময় পাওয়া গেল।

25
SIR-এ এগিয়ে পশ্চিমবঙ্গ
Image Credit : Asianet News

SIR-এ এগিয়ে পশ্চিমবঙ্গ

নির্বাচন কমিশন SIR-এর সময়সীমা বাড়ানোর কারণ সরকারিভাবে কিছু জানায়নি। তবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন পশ্চিমবঙ্গে SIR-এর কাজ যতটা এগিয়ে বাকি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে কাজ তেমন এগোয়নি। বাকি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারজন্য সময়সীমা বাড়ান হয়েছে।

35
ঘূর্ণিঝড়ও কারণ
Image Credit : Asianet News

ঘূর্ণিঝড়ও কারণ

নির্বাচন কমিশন সূত্রের খবর তামিলনাড়ু ও পুদুচেরিতে SIR-এর কাজ চলছে। কিন্তু ঘূর্ণিঝড়় দিটওয়ার কারণের কারণে সেখানে বাধা পাচ্ছে SIR-এর কাজ। সেই কারণেও SIRএর সময়সীমা বাড়ান হয়েছে বলে নির্বাচন কমিশনের একটি অংশ মনে করছে।

45
পিছিয়ে উত্তর প্রদেশ আর কেরল
Image Credit : Asianet News

পিছিয়ে উত্তর প্রদেশ আর কেরল

নির্বাচন কমিশন সূত্রের খবর SIR-এর কাজে পিছেয়ে রয়েছে কেরল আর উত্তর প্রদেশ। কেরলে ৯ ও ১১ ডিসেম্বর পঞ্চায়েত নির্বাচন রয়েছে। গণনা ১৩ ডিসেম্বর। রাজ্যের নির্বাচন আধিকারিকরা সেই কাজে ব্যস্ত রয়েছেন। সেই কারণে SIR-এ পিছিয়ে রয়েছে কেরল। অন্যদিকে বিরাট রাজ্য উত্তরপ্রদেশ। বিরাট এই রাজ্যে ভোটারের সংখ্যা ১৫ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার ৯২। শনিবার পর্যন্ত ৯৯.৭৪ শতাংশ ভোটার এনুমারেশন ফর্ম পেয়েছেন। সেখানে ওই একই সময়ে ৬০.৯১ শতাংশ ভোটারের তথ্য ডিজিটাইজ় করা হয়েছে। আগের সময়সীমা অনুযায়ী এই রাজ্যে কাজ সম্পন্ন হবে না। তাই বাড়ান হয়েছে সময়সীমা।

55
কমিশনের বিজ্ঞপ্তি
Image Credit : Asianet News

কমিশনের বিজ্ঞপ্তি

  • কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শেষ করতে হবে ১১ ডিসেম্বর।
  • ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ।
  • খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর, মঙ্গলবার।
  • তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ, আপত্তি কমিশনে জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। খসড়া তালিকা নিয়ে হিয়ারিং হবে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
  • ১০ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা ভাল করে খতিয়ে দেখে চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে।
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Buddha Purnima 2026: এক তিথিতে তিন ইতিহাস, জানুন বুদ্ধ পূর্ণিমার শুভ সময় ও পালনের নিয়ম
Recommended image2
এই মন্দিরে প্রসাদ হয় না, এখানে রক্তাক্ত দেবী! ভারতের ১০টি রহস্যময় মন্দিরের ব্যাখ্যা নেই বিজ্ঞানেও
Recommended image3
AC Invention: এসি কীভাবে আবিষ্কার হয়েছিল? গল্পটা শুনলে আপনি বিশ্বাসই করবেন না
Recommended image4
TMC না BJP- কোন দিকে বইছে বাংলার ভোটের হাওয়া? রইল সাট্টাবাজারের পূর্বাভাস
Recommended image5
8th Pay Commission: দাবি দাওয়া জানানোর সময়সীমা বৃদ্ধি, মাইনে কত বাড়বে, পুরনো পেনশন ফিরবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved