
Kulgam Encounter : আখালের জঙ্গলে সেনার রুদ্ররূপ! কুলগামে নিকেশ ১ জঙ্গি, দেখুন সেই ভিডিও
Kulgam Encounter : কুলগামের আখালে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ এক জঙ্গি। অপারেশন মহাদেব ও শিবশক্তির পর এবার সফল অপারেশন আখাল। চিনার কর্পস জানাল, এলাকায় তল্লাশি অভিযান এখনও চলছে।
Kulgam Encounter : জম্মু-কাশ্মীরের কুলগামের আখালে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। তল্লাশি চলাকালীন সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, শুরু হয় গুলির লড়াই। সারারাত সংঘর্ষের পর শনিবার সকালে এক জঙ্গিকে নিকেশ করে সেনা। চিনার কর্পস জানায়, এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে। অপারেশন মহাদেব ও শিবশক্তির পর এটি অপারেশন আখালের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।