L Marugan: কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভার সদস্যপদ, দুটো থেকেই ইস্তফা দিলেন এল মুরুগান। হঠাৎ কেন এই সিদ্ধান্ত, কী বলছে সূত্র? জানুন বিস্তারিত।

বিরোধীদের লাগাতার বিক্ষোভে কিছুটা হলেও ব্যাকফুটে নরেন্দ্র মোদীর সরকার। এই অবস্থায় দলের অন্দরেও ধাক্কা খেল মোদী সরকার। এবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন তামিলনাড়ুর এল মুরুগান। একই সঙ্গে তিনি ইস্তফা দিয়েছেন রাজ্যসভার সদস্যপদ থেকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ইস্তফার কারণও জানিয়েছেন তিনি। মরুগানের এই ইস্তফা আবারও মন্ত্রিসভায় রদবদলের জল্পনা উস্কে দিল। কারণ সম্প্রতি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে বেশ কয়েকজন ইস্তফা দিয়েছেন।

এল মুরুগান

তামিলনাড়ুর বিজেপি নেতা এল মুরুগান। তিনি কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। একই সঙ্গে মন্ত্রিত্ব ও সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। এল মরুগান জানিয়েছেন, মোদীকে চিঠি লিখে জানিয়েছেন, তিনি দলের তৃণমূল স্তরে সাংগঠনিক কাজ করতে চান। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, '২০২৯ সালে লোকসভা নির্বাচনের আগে সংগঠনের কাজ করার জন্যই এই সিদ্ধান্ত। ' তিনি আরও বলেন, 'মোদীজির নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের দুর্দান্ত সম্মানের। এক দীনমজুরের সন্তান থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়াটা আমার জীবনে সর্বোচ্চ প্রাপ্তি।'

ইস্তফা মোদীর মন্ত্রিসভা থেকে

এর আগে কেরল থেকে কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ন জুন মাসে ইস্তফা দিয়েছিলেন। পঞ্জাবের বিজেপি নেতা রবনীত বিট্টুও ইস্তফা দেন। দুজনেই দলের সাংগঠনিক কাজ করতে চেয়েই ইস্তফা দিয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল এল মুরুগানের নাম। এর মরুগান ২০২১ সালে প্রথম রাজ্যসভার সাংসদ হন। পরবর্তীতে ২০২৪ সালেও বিজেপি তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল। মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সরে গেলেন।