MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ভরা এজলাসে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে উড়ে এলো জুতো! প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের নিরাপত্তা

ভরা এজলাসে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে উড়ে এলো জুতো! প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের নিরাপত্তা

Supreme Court Chief Justice BR Gavai: ভরা আদালতে প্রধান বিচারপতির দিকে ছুটে এলো জুতো। ঘটনায় হতচকিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। কী বলছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

1 Min read
Author : Moumita Poddar
Published : Oct 06 2025, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ
Image Credit : Social Media

প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ

সোমবার তখন সবে মাত্র এজলাসের কাজকর্ম শুরু হয়েছে। আর তারই মধ্যে প্রধান বিচারপতির দিকে উড়ে এলো জুতো। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের সঙ্গে। ঘটনায় হতচকিত হয়ে যান তিনিও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বিআর গাভাইকে হেনস্থার অভিযোগ
Image Credit : our own

বিআর গাভাইকে হেনস্থার অভিযোগ

সূত্রের খবর, সোমবার আদালতের কাজকর্ম চলাকালীন প্রধান বিচারপতিকে হেনস্থা করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি কালো পোশাক পরা ছিল ওই ব্যক্তির। সম্ভবত তিনিও আইনজীবী ছিলেন বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। 

Related Articles

Related image1
সেপ্টেম্বরেই বাড়ি-বাড়ি সমীক্ষায় মিলল ৮০ জনের বেশি কুষ্ঠ রোগীর সন্ধান, উদ্বেগে প্রশাসন
Related image2
রুশ ড্রোন হামলায় তছনছ ইউক্রেনের রেল স্টেশন, চলন্ত ট্রেনের মধ্যে অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত অন্তত ৩০
35
প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের নিরাপত্তা
Image Credit : X

প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের নিরাপত্তা

এদিকে সুপ্রিম কোর্টের মতো দেশের অন্যতম হাইপ্রোফাইল বিচারালয়ে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়েও সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, এজলাসের ভিতরে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল তার কারণও অনুসন্ধান করছে শীর্ষ আদালতের নিরাপত্তা বিভাগ। 

45
ঠিক কী ঘটেছিল?
Image Credit : ANI

ঠিক কী ঘটেছিল?

প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে এজলাসে বিচার প্রক্রিয়া চলাকালীন জনৈক এক ব্যক্তি কালো পোশাক পরা (হতে পারে আইনজীবী) তিনি প্রধান বিচারপতি  বিআর গাভাইয়ের দিকে কিছু একটা ছুঁড়ে মারেন। এবং মুখে ‘সনাতন ধর্মের অপমান সহ্য করবেন না’ বলে স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ। 

55
কী বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি?
Image Credit : social media

কী বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি?

যাঁকে নিয়ে এত হইচই তিনি অবশ্য নীরব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি এই সব ঘটনা দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার বার্তা দেন। এবং বলেন, ‘’এই ধরনের ঘটনা আমার ওপর কোনও প্রভাব ফেলতে পারবে না।'' 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
NITI Aayog: ২০৪৭-এর 'বিকশিত ভারত' গড়তে রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে চলার বার্তা প্রধানমন্ত্রীর
Recommended image2
NITI Aayog: নীতি আয়োগ বৈঠকের ফাঁকে মোদীর সঙ্গে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক, কী নিয়ে কথা হল?
Recommended image3
তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দেবেন নাকি মমতার সঙ্গেই থাকবেন? স্পষ্ট করলেন শত্রুঘ্ন সিনহা
Recommended image4
এবার থেকে গৃহবধূদের 'বেতন' মাসে ৩০ হাজার! দুর্ঘটনা মামলায় যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
Recommended image5
Fuel Supply: দু'মাসের তেল-গ্যাস মজুত, দাম কি এবার কমবে? জানাল পেট্রোলিয়াম মন্ত্রক
Related Stories
Recommended image1
সেপ্টেম্বরেই বাড়ি-বাড়ি সমীক্ষায় মিলল ৮০ জনের বেশি কুষ্ঠ রোগীর সন্ধান, উদ্বেগে প্রশাসন
Recommended image2
রুশ ড্রোন হামলায় তছনছ ইউক্রেনের রেল স্টেশন, চলন্ত ট্রেনের মধ্যে অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত অন্তত ৩০
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved