MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • World News
  • International News
  • রুশ ড্রোন হামলায় তছনছ ইউক্রেনের রেল স্টেশন, চলন্ত ট্রেনের মধ্যে অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত অন্তত ৩০

রুশ ড্রোন হামলায় তছনছ ইউক্রেনের রেল স্টেশন, চলন্ত ট্রেনের মধ্যে অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত অন্তত ৩০

Russia Attack In Ukraine: ট্রাম্পের সংঘর্ষ বিরতির বার্তা লঙ্ঘন করে ফের ইউক্রেনে হামলা চালালো রাশিয়া। রুশ হামলায় তছনছ ইউক্রেনের রেল স্টেশন। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 05 2025, 08:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ইউক্রেনে হামলা রাশিয়ার
Image Credit : Social Media

ইউক্রেনে হামলা রাশিয়ার

ট্রাম্পের চোখ রাঙানি উপেক্ষা করেই ফের নির্বিচারে ইউক্রেনে হামলা চালাল রুশ বাহিনী। রুশ হামলায় মুহুর্তের মধ্যে তছনছ ইউক্রেনের একটি রেল স্টেশন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইউক্রেনের রেল স্টেশনে ট্রেনে ড্রোন হামলা চালায় রাশিয়া। যারফলে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অনেকের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ইউক্রেনে হামলা পুতিনের
Image Credit : Social Media

ইউক্রেনে হামলা পুতিনের

সূত্রের খবর, শনিবার ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলের একটি রেল স্টেশনে ড্রোন হামলা চালাল রুশ সেনা। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চলন্ত ট্রেনে ড্রোন হামলার জেরে আগুনে পুড়ে বহু মানুষ মারা গিয়েছে। 

Related Articles

Related image1
ধনদেবীর আরাধনার দিনে শহরে চলবে কম মেট্রো, জানুন কলকাতা মেট্রোর একাধিক রুটে পরিষেবা শুরুর সময়সূচি
Related image2
কার্নিভালের দিন ভারী বৃষ্টিতে ভিজবে মহানগর, সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
35
রাশিয়াকে তোপ জেলেনস্কির
Image Credit : Social Media

রাশিয়াকে তোপ জেলেনস্কির

এদিকে ইউক্রেনের রেল স্টেশনে হামলার ঘটনায় রাশিয়াকে ‘চরম অসভ্য’ বলে কটাক্ষ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানিয়েছেন যে, পরিবহন মাধ্যমে রাশিয়ার এই আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। রুশ বাহিনীর ড্রোন হামলার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের ও নিহতদের উদ্ধারে হাত লাগিয়েছে সেনা। 

45
অব্যাহত যুদ্ধ
Image Credit : Social Media

অব্যাহত যুদ্ধ

এদিকে গত তিন বছর ধরে ইউক্রেনের সঙ্গে সঙ্ঘর্ষ চালাচ্ছে রাশিয়া। রুশ  হামলায়  ধ্বংস একের পর এক ইউক্রেনের শহর। বিপর্যস্ত জনজীবন। বিভিন্ন দেশের তরফে রাশিয়াকে বারবার যুদ্ধ বন্ধের কথা জানানো হলেও এখনও যুদ্ধ থামায়নি রাশিয়া। 

55
রুশ-ইউক্রেন দ্বন্ধ
Image Credit : Social Media

রুশ-ইউক্রেন দ্বন্ধ

গত জুলাই মাসে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ ও একটেবিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার বার্তা দেন ট্রাম্প। যদিও তাতে দুই দেশ কিছুটা সম্মত হলেও জেলেনস্কি-পুতিনকে একটেবিলে বসাতে ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট। আর এরই মধ্যে ফের ইউক্রেনে হামলা চালালো রাশিয়া। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Tokyo Typhoon Dujuan: টোকিওতে ধেয়ে আসছে ভয়বাহ টাইফুন, রেকর্ড বৃষ্টিতে জলের তলায় রাজধানী
Recommended image2
China Viral News: কফিনের ভেতর থেকে ভেসে এল গোঙানির শব্দ! মৃত বৃদ্ধা বেঁচে উঠলেন ২দিন পর!
Recommended image3
Iran-US War: আমেরিকার সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের
Recommended image4
Typhoon Dujuan Japan: এশিয়াডের মাঝে জাপানে আছড়ে পড়বে শক্তিশালী টাইফুন! প্রবল বৃষ্টিতে জলের তলায় টোকিও, বন্ধ বুলেট ট্রেনও
Recommended image5
Indian Navy: 'অ্যাক্ট ইস্ট পলিসি'র বাস্তবায়ন, ফিলিপাইনসে পৌঁছল ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ
Related Stories
Recommended image1
ধনদেবীর আরাধনার দিনে শহরে চলবে কম মেট্রো, জানুন কলকাতা মেট্রোর একাধিক রুটে পরিষেবা শুরুর সময়সূচি
Recommended image2
কার্নিভালের দিন ভারী বৃষ্টিতে ভিজবে মহানগর, সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved