India-Us Trade deal: দেশীয় কৃষকদের ভয়ঙ্কর ক্ষতি হবে' ভারত-মার্কিন চুক্তির সুফল নিয়ে আশঙ্কায় কংগ্রেস

সম্প্রতি ভারত সরকার ও আমেরিকার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি (interim trade deal) প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চুক্তির উদ্দেশ্য হল দু’দেশের মধ্যে বাণিজ্য আরও সহজ করা, আমদানি-রপ্তানিতে শুল্ক কমানো এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নত করা। কিন্তু এবার এটি ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়ে উঠেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কংগ্রেস দাবি করেছে, বর্তমান পরিস্থিতিতে এই চুক্তিটি থামানো উচিত, এবং নতুন করে আলোচনা বা পুনঃআলোচনা করতে হবে। মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি ট্রাম্প প্রশাসনের বিশ্বব্যাপী ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করেছে, যার ফলে আগের শুল্ক কাঠামো কাজ করে না। এই বদলকে কেন্দ্র করে কংগ্রেস দাবি করছে, আগে চুক্তি আলোচনায় যেসব শুল্ক-হারের ভিত্তি নেয়া হয়েছিল, তা এখন অর্থহীন হয়ে গেছে এবং নতুন করে আলোচনায় বসা উচিত। কংগ্রেস নেতৃত্ব বলছে, চুক্তির ফলে ভারতের বাজারে কিছু আমেরিকান পণ্য কম শুল্কে ঢুকতে পারে, যা দেশীয় কৃষকদের জন্য ক্ষতিকর হতে পারে। 

এতে বিদেশি সস্তা পণ্যের চাপ বাড়বে এবং স্থানীয় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কংগ্রেসের দাবি, সরকার কেন দ্রুত এই চুক্তি ঘোষণা করেছে, তার পরিস্কার ব্যাখ্যা দেওয়া উচিত। তারা সরকারের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যার দাবি তুলেছে। চুক্তি নিয়ে রাজনৈতিক আক্রমণও শুরু হয়েছে: কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুক্তি নিয়ে তাড়াহুড়ো করেছে এবং এতে দেশের স্বার্থ ক্ষুন্ন হয়েছে। 

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী “সহজে আপস করেছেন” এবং দেশের স্বার্থ নষ্ট করার অভিযোগও করেছেন। কংগ্রেসের অন্যান্য নেতা বলেছেন, সরকারকে বাণিজ্য চুক্তিটি “স্থগিত রেখে” পুনঃআলোচনা করা উচিত যাতে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হয়। ভারত ও আমেরিকার মধ্যে ট্যারিফ কমিয়ে বাণিজ্য বাড়ানো। কিছু পণ্যে আমদানি-রপ্তানি শুল্ক কমিয়ে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করা। আর্থিক ও অর্থনৈতিক ফাঁক বন্ধ করে ব্যবসায়িক বাধা কমানো। তবে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরণের চুক্তিতে দেশীয় শিল্প ও কৃষকদের জন্য উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা থাকা উচিত, নাহলে তারা প্রতিযোগিতায় পিছিয়ে যেতে পারে।