MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • পয়লা নভেম্বর থেকেই স্বস্তিতে গ্রাহকরা, এক ধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম

পয়লা নভেম্বর থেকেই স্বস্তিতে গ্রাহকরা, এক ধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম

LPG Commercial Gas Price: মাসের শুরুতেই গ্রাহকদের জন্য দারুন সুখবর। এক ধাক্কায় অনেকটাই কমল গ্যাসের দাম। তবে রান্নার গ্যাস নয়। দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের। কোথায় কত দাম হলো? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 01 2025, 07:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নতুন মাসে কমল গ্যাসের দাম
Image Credit : Asianet News

নতুন মাসে কমল গ্যাসের দাম

১ নভেম্বর থেকে গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। এবার গ্যাসের দাম কমানোর সিন্ধান্ত নিলো কেন্দ্র সরকার। সূত্রের খবর, শনিবার অর্থাৎ ১ নভেম্বর থেকে কমছে বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাসের দাম। ফলে মাসের শুরুতে অনেকটাই স্বস্তি  আমজনতার। কারণ, খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানানো  হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কত টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম?
Image Credit : istock

কত টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম?

সূত্রের খবর, নভেম্বর মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম কমল প্রায় ৬ টাকা পয়সা। ১ নভেম্বর থেকে বাণিজ্যিক গ্যাস ক্রয়ের ক্ষেত্রে দেশজুড়ে এই দাম ধার্য হচ্ছে। ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারপিছু দাম কমে হচ্ছে ১৬৯৪ টাকা। আগের মাসের তুলনায় ৬ টাকা ৫০ পয়সা কমেছে। পুজোর মাসেও বাণিজ্যিক গ্যাসের দাম ৫০ টাকা ৫০ পয়সা কমে হয়েছিল ১৬৮৪ টাকা। তবে অপরিবর্তিত থাকছে রান্নার গ্যাসের দাম।। 

Related Articles

Related image1
অভিমানী প্রেমিকার দেখা পেতে তার বাড়িতেই বোম মারল গুণধর প্রেমিক, শ্রীঘরে যুবক সহ চার বন্ধু
Related image2
সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে ভিজতে পারে বঙ্গের একাধিক জেলা, হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের
35
উৎসবের মরশুমে গ্যাসের দাম বৃদ্ধি
Image Credit : Asianet News

উৎসবের মরশুমে গ্যাসের দাম বৃদ্ধি

এদিকে গত অক্টোবর মাসে অর্থাৎ উৎসবের মরশুমে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল। সেই সময় বাণিজ্যিক গ্যাসের দাম ছিল সিলিন্ডার প্রতি ১৭০০ টাকা ৫০ পয়সা। ফলে পুজোর সময় গ্যাসের দাম ১৬ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেলেও নতুন মাস পড়তেই ফের গ্যাসের দাম কমালো কেন্দ্র সরকার। 

45
অপরিবর্তিত রান্নার গ্যাসের দাম
Image Credit : our own

অপরিবর্তিত রান্নার গ্যাসের দাম

যদিও নভেম্বর মাসের ১ তারিখ থেকে কেন্দ্রের তরফে বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও দামের কোনও পরিবর্তন ঘটছে না রান্নার এলপিজি সিলিন্ডারের। রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত। অর্থাৎ পুরনো দাম ৮৭৯ টাকা দিয়েই ১৪.২ কেজির সিলিন্ডার কিনতে হবে গ্রাহকদের। 

55
স্বস্তিতে ব্যবসায়ীরা
Image Credit : our own

স্বস্তিতে ব্যবসায়ীরা

বাণিজ্যিক গ্যাস সাধারণত ব্যবসা-বাণিজ্যের কাজে এবং বড় বড় হোটেল, রেস্তঁরায় ব্যবহৃত হয়। উৎসবের মরশুমের পর নভেম্বরের শুরুতেই কেন্দ্রের তরফে এই গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমায় স্বস্তিতে ব্যবসায়ীরা। কারণ, অক্টোবর মাসে দাম বৃদ্ধি পেলেও নভেম্বর থেকে কমে যাচ্ছে বাণিজ্যিক গ্যাসের দাম। ফলে খরচ বাঁচতে চলেছে অনেকটাই। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Terrorist Killed in India: কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা লস্কর-ই-তৈবার শীর্ষনেতা মহম্মদ ফয়জানের, বিস্ফোরণে নিহত শীর্ষ নেতা
Recommended image2
Now Playing
Asaduddin Owaisi on Elon Musk: স্টারলিঙ্ক নিয়ে ইলন মাস্ককে তুলোধোনা ওয়াইসির! দেখুন কী বলছেন
Recommended image3
India Clean Energy: কয়লার ওপর নির্ভরতা কমছে? ভারতের গ্রিন এনার্জি বিপ্লবের আসল ছবি
Recommended image4
Rahul Gandhi Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুল, 'দিল্লি চলো' মিছিলে ইন্ডিয়া জোট
Recommended image5
Now Playing
Delhi Protest: দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা! তারপর কী পদক্ষেপ নেবে CJP?
Related Stories
Recommended image1
অভিমানী প্রেমিকার দেখা পেতে তার বাড়িতেই বোম মারল গুণধর প্রেমিক, শ্রীঘরে যুবক সহ চার বন্ধু
Recommended image2
সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে ভিজতে পারে বঙ্গের একাধিক জেলা, হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved