MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে ভিজতে পারে বঙ্গের একাধিক জেলা, হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে ভিজতে পারে বঙ্গের একাধিক জেলা, হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

WB Weather Alerts: মোন্থা কেটে গেলে এখনও সক্রিয় গভীর নিম্নচাপ। যার প্রভাবে ফের অতিভারী বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। কী বলছে আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 01 2025, 06:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ফের গভীর নিম্নচাপের আশঙ্কা!
Image Credit : Getty

ফের গভীর নিম্নচাপের আশঙ্কা!

উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা, জানাল আবহাওয়া দফতর। উত্তর ছত্তিশগড় থেকে অগ্রসর হয়ে এখন উত্তর-পশ্চিম ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে গভীর নিম্নচাপ “মোন্থা”-র অবশিষ্টাংশ। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও উত্তর-পূর্ব দিকে সরতে সরতে বিহার ও উত্তরবঙ্গের দিকে দুর্বল নিম্নচাপ হিসেবে অগ্রসর হবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Getty

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি (২০ সেমি-র বেশি) হতে পারে। কোচবিহার ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭–২০ সেমি) সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুরে ভারী, দক্ষিণ দিনাজপুর ও মালদহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলাকালীন ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। 

Related Articles

Related image1
কোমর দুলিয়ে-ডিজে বাজিয়ে প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদ মিছিল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের কীর্তি
Related image2
অভিমানী প্রেমিকার দেখা পেতে তার বাড়িতেই বোম মারল গুণধর প্রেমিক, শ্রীঘরে যুবক সহ চার বন্ধু
35
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির (৭–১১ সেমি) আশঙ্কা করা হয়েছে। নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া (৩০–৫০ কিমি/ঘণ্টা) বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

45
কোন কোন জেলায় হলুদ সতর্কতা?
Image Credit : stockPhoto

কোন কোন জেলায় হলুদ সতর্কতা?

সাইক্লোন মোন্থা একদিকে যেমন অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ুতে তাণ্ডব চালিয়েছে, তেমনই বাংলাতেও পরোক্ষ প্রভাব পড়েছে। একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

55
আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দু-এক জায়গায় একদিনে ২০০ মিমি-র বেশি বৃষ্টি হতে পারে। ধস নামতে পারে পাহাড়ে। হড়পা বানের ভয়ে নদীপাড়ে ইতিমধ্যেই মাইকিং শুরু হয়ে গিয়েছে। সিকিম, ভুটানের জলে বিপদ আরও বাড়ার আশঙ্কা। দক্ষিণের মতো উত্তরেও পাকা ধান নষ্টের ভয় রয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে 'আত্মঘাতী' মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি! ২টি কারণ কি ঠেলে দিল মৃত্যুর দিকে
Recommended image2
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image3
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image4
Bangladeshi Woman Arrested News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা
Recommended image5
Today’s News in Bengali Live: LPG - রান্নার গ্যাসের দাম থেকে অভিবাসন, সেপ্টেম্বরে নতুন কী বদল আসতে চলেছে?
Related Stories
Recommended image1
কোমর দুলিয়ে-ডিজে বাজিয়ে প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদ মিছিল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের কীর্তি
Recommended image2
অভিমানী প্রেমিকার দেখা পেতে তার বাড়িতেই বোম মারল গুণধর প্রেমিক, শ্রীঘরে যুবক সহ চার বন্ধু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved