MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • মাত্র ১,০০০ টাকা বিনিয়োগেই ৭.৫ শতাংশ সুদ, মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের কথা জানেন?

মাত্র ১,০০০ টাকা বিনিয়োগেই ৭.৫ শতাংশ সুদ, মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের কথা জানেন?

কয়েক দশক আগে সরকারের পক্ষ থেকে প্রচার করা হত, 'টাকা ব্যাঙ্কে রাখুন।' বিশেষ করে মেয়ে জন্মালে তার ভবিষ্যতের জন্য টাকা জমানোর পরামর্শ দেওয়া হত। এখনও কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য টাকা জমানোর প্রকল্প চালু রেখেছে।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Dec 06 2024, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
কেন্দ্রীয় সরকারের অন্যতম সেরা প্রকল্প মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম
Image Credit : Twitter

কেন্দ্রীয় সরকারের অন্যতম সেরা প্রকল্প মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম

স্বল্প বিনিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প রয়েছে। তেমনই এক প্রকল্প হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম।

29
কেন্দ্রীয় সরকারের মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ৭.৫ শতাংশ সুদ
Image Credit : Twitter

কেন্দ্রীয় সরকারের মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ৭.৫ শতাংশ সুদ

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ১,০০০ টাকা থেকে ২,০০,০০০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই প্রকল্পে ৭.৫ শতাংশ সুদ পাওয়া যায়।

39
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ২ বছরের জন্য টাকা বিনিয়োগ করা যায়
Image Credit : Twitter

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ২ বছরের জন্য টাকা বিনিয়োগ করা যায়

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ২ বছরের মধ্যেই বিনিয়োগ করা অর্থ সুদ-সহ ফেরত পাওয়া যায়। পোস্ট অফিসের পাশাপাশি কয়েকটি ব্যাঙ্কের নির্দিষ্ট কিছু শাখায় বিনিয়োগ করা যায়। কেউ যদি ১০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১১,৬০২ টাকা পাওয়া যাবে।

49
কোনও মহিলা নিজের জন্য বা নাবালিকা মেয়ের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন
Image Credit : Twitter

কোনও মহিলা নিজের জন্য বা নাবালিকা মেয়ের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন

কোনও মহিলা নিজের জন্য বা নাবালিকা মেয়ের জন্য মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করতে পারেন। ভারতের নাগরিক যে কোনও মহিলা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। তবে কোনও নাবালিকা সরাসরি বিনিয়োগ করতে পারে না। তার হয়ে মা বা অন্য কোনও অভিভাবক বিনিয়োগ করতে পারেন।

59
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করার জন্য হাতে খুব বেশি সময় নেই
Image Credit : Twitter

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করার জন্য হাতে খুব বেশি সময় নেই

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগের শেষ দিন ২০২৫ সালের ৩১ মার্চ। ফলে যাঁরা এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাঁদের হাতে খুব বেশি সময় নেই।

69
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে প্রতি ৩ মাস অন্তর সুদ পাওয়া যায়
Image Credit : Twitter

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে প্রতি ৩ মাস অন্তর সুদ পাওয়া যায়

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে প্রতি ৩ মাস অন্তর ৭.৫ শতাংশ সুদ পাওয়া যায়। কোনও মহিলা যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি ৩ মাস অন্তর ১৫,০০০ টাকা সুদ পাবেন এবং বছরের শেষে ৬০,০০০ টাকা পাবেন।

79
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করার প্রক্রিয়া খুবই সহজ
Image Credit : Twitter

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করার প্রক্রিয়া খুবই সহজ

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করতে হলে পোস্ট অফিস বা ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় গিয়ে আধার, প্যান জমা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে।

89
অনলাইনেও মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ শুরু করা যায়
Image Credit : Twitter

অনলাইনেও মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ শুরু করা যায়

ডাক বিভাগের ওয়েবসাইট https://www.indiapost.gov.in/, নির্দিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত তথ্য, আধার ও প্যান দিয়ে আবেদনপত্র দাখিল করা যায়। এরপর বিনিয়োগের অঙ্ক নির্দিষ্ট করতে হয়। নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দেওয়া যায়। টাকা জমা দিলেই অ্যাকাউন্ট চালু হয়ে যায়। অনলাইনেই সুদের টাকা পাওয়া যায়।

99
বিনিয়োগ করার আগে প্রকল্পের বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে নেওয়াই ভালো
Image Credit : Twitter

বিনিয়োগ করার আগে প্রকল্পের বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে নেওয়াই ভালো

যে কোনও সরকারি বা বেসরকারি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার আগে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের আধিকারিকদের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিলে ভবিষ্যতে সমস্যা হওয়ার আশঙ্কা কম।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
Narendra Modi: নরেন্দ্র মোদীর ব্রিগেড ব়্যালি কতটা নিরাপদ? মাটির তলা পরীক্ষা করতে চায় SPG
Recommended image2
Fact Check: বাহারাইনে মোসাদের হয়ে চরবৃত্তি? ভারতীয় গুপ্তচর গ্রেফতারের খবর নিয়ে কী জানাল কেন্দ্র
Recommended image3
কবে থেকে কার্যকর Eighth pay commission? জানুন ১ম বেতন কমিশনে কত টাকা বেতন পেতেন সরকারি কর্মীরা
Recommended image4
T20 বিশ্বকাপের ট্রফি নিয়ে হনুমান মন্দিরে কেন? প্রশ্ন করতেই TMCর কীর্তিকে ধুয়ে দিলেন পূজারী
Recommended image5
LPG Cylinder: যুদ্ধের আবহে ভারতে এলপিজি গ্যাস সঙ্কট! বুকিংয়ের সময়সীমা আরও বৃদ্ধি কেন্দ্র সরকারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved