Hyderabad Fire: হায়দরাবাদে আসবাবের গুদামে ভয়াবহ আগুন! মিনিটের মধ্যে পুড়ে ছাই আশপাশের সব

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ হায়দরাবাদের চন্দননগরে অনু ফার্নিচার গোডাউনে বড়সড় আগুন লাগে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কীভাবে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, তা বর্তমানে তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এর আগে গত ১০ ফেব্রুয়ারি, মিয়াপুরের একটি নারায়ণা স্কুল বিল্ডিংয়ের বেসমেন্টে আগুন লেগেছিল। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। হায়দরাবাদের দমকল আধিকারিকরা জানান, কুকটপল্লি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে ফেলে। স্কুল বিল্ডিং থেকে ছাত্রছাত্রী ও স্থানীয়দের নিরাপদে বের করে আনা হয়। ওই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এক দমকল আধিকারিকের কথায়, "মিয়াপুরের নারায়ণা স্কুল বিল্ডিংয়ের সেলার বা বেসমেন্টে আগুন লাগে। কুকটপল্লি থেকে দমকলের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রচুর ধোঁয়া তৈরি হয়েছিল, তাই স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীরা মিলে ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে আনেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই এবং আগুন এখন নিয়ন্ত্রণে।" (এএনআই)