
বাবার থেকে ছেলের বয়স বেশি! ভুয়ো ভোটারের বাদ নিয়ে মমতাদের ধুয়ে দিলেন অমিত শাহ
ভুয়ো ভোটার তালিকা নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার সভা থেকে তাঁর বিস্ফোরক দাবি, ভোটার তালিকায় এমন সব নাম রয়েছে, যেখানে বাবার বয়সের চেয়েও বেশি ছেলের বয়স!
ভুয়ো ভোটার তালিকা নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার সভা থেকে তাঁর বিস্ফোরক দাবি, ভোটার তালিকায় এমন সব নাম রয়েছে, যেখানে বাবার বয়সের চেয়েও বেশি ছেলের বয়স! এমনকী মাত্র ৬০০ বর্গগজের একটি বাড়িতে ১৩২ জনের নাম ভোটার তালিকায় রয়েছে বলেও দাবি করেন তিনি।
অমিত শাহের বক্তব্য, ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সেই প্রক্রিয়ার বিরোধিতা করে আসলে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে কংগ্রেস ও তাদের সহযোগীরা। SIR নিয়ে বিরোধীদের আন্দোলনকেও কটাক্ষ করেন তিনি।
এদিনের সভা থেকে রাহুল গান্ধীকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন অমিত শাহ। ভোটে হারলেই EVM এবং ভোটার তালিকাকে দোষ দেওয়ার অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি, দুর্নীতির অভিযোগ এবং বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির সরকারের প্রশংসা করার পাশাপাশি কৃষকদের MSP নিয়েও বক্তব্য রাখেন তিনি। তাঁর দাবি, মোদী সরকারের আমলে দেশের ৫০ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছেন। ভোটার তালিকা সংশোধন, SIR, অনুপ্রবেশ এবং বিরোধীদের আন্দোলন—একাধিক ইস্যুতে অমিত শাহের বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
দেখুন হরিয়ানার সভা থেকে ঠিক কী কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।