Imphal Flood Update : দুর্ভোগ চরমে, ইম্ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ড্রোনে ধরা পড়ল বিপর্যয়ের ভিডিও

Imphal Flood Update : মণিপুরের রাজধানী ইম্ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। শহরের একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে, তারমধ্যে সবচেয়ে বিপর্যস্ত হাইক্রুমাখং অঞ্চল। টানা বৃষ্টিপাত এবং নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে জলস্তর বেড়ে বিপর্যয় ডেকে এনেছে।

Share this Video

Imphal Flood Update : ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে ভয়াবহ দৃশ্য— ঘরবাড়ি, রাস্তাঘাট সবই ডুবে গেছে নদীর জলে। বাসিন্দারা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। রাস্তায় চলছে নৌকায় যাতায়াত।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এখনও পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ বা প্রশাসনিক সহায়তা পৌঁছেছে। খাবার, পানীয় জল ও ওষুধের জোগান স্বাভাবিক নয়। প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা চালালেও তা যথেষ্ট নয় বলে অভিযোগ উঠছে।

এই বন্যা পরিস্থিতি আরও কতটা ভয়াবহ রূপ নেবে, সে প্রশ্নে গভীর উদ্বেগে ইম্ফলের সাধারণ মানুষ।

Related Video