Manipur Terror Attack: মণিপুরে জঙ্গি হামলা! সোমবার, মণিপুরে ফের একবার নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা (Manipur terror attack)। জানা গেছে, সোমবার দুপুরে উখরুল জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী-আসাম রাইফেল্সের দুই জওয়ান এই ঘটনায় শহিদ হয়েছেন।
Manipur Terror Attack: মণিপুরে জঙ্গি হামলা! সোমবার, মণিপুরে ফের একবার নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা (Manipur terror attack)। জানা গেছে, সোমবার দুপুরে উখরুল জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী-আসাম রাইফেল্সের দুই জওয়ান এই ঘটনায় শহিদ হয়েছেন। সেইসঙ্গে, এক জওয়ান গুরুতর আহত। রাত পর্যন্ত, কোনও জঙ্গিগোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি (Manipur latest attack)।

মণিপুরে আসম রাইফেলসের কনভয়ে জঙ্গিহানা
তবে প্রশাসনিক একটি সূত্রে জানা গেছে, মেইতেই সশস্ত্র গোষ্ঠী তথা পিপলস লিবারেশন আর্মি এই হামলা চালাতে পারে। পাশাপাশি উখরুল জেলার এই অংশে আবার নাগা জঙ্গিদেরও তৎপরতা রয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ উখরুল থানা থেকে প্রায় ১৬ কিলোমিটার পূর্ব দিকে নুংসাংখং এলাকায় আসাম রাইফেল্সের সাংশাক শিবিরের দিকে যাওয়া ৪০ জন জওয়ানের একটি কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা।
এরপর বিস্ফোরণ ঘটিয়ে কনভয় আটকানোর চেষ্টা করে তারা। স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এই ঘটনায় দুইজন জওয়ান ঘটনাস্থলেই শহিদ হন। আর এই হামলার খবর পেয়েই বাড়তি বাহিনী পাঠানো হয় ঐ এলাকায়। তারপরেই গোটা এলাকা পাহাড়-জঙ্গল ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। যদিও রাত পর্যন্ত, জঙ্গিদের কোনও সন্ধান পাওয়া যায়নি।
শহিদ দুই জওয়ান, শুরু হয়েছে তল্লাশি অভিযান
অন্যদিকে, মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিংহ এই হামলার নিন্দা করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “সরকার এই ধরনের কোনও নৃশংসতাকে একেবারেই বরদাস্ত করবে না। সরকার কোনওভাবেই নাশকতার নীরব দর্শক হয়ে থাকবে না। দোষীদের গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।” কিন্তু আবারও জঙ্গি হামলা। এবার মণিপুরে। সোমবার, মণিপুরে ফের একবার নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা (Manipur terror attack)। জানা গেছে, সোমবার দুপুরে উখরুল জেলায় এই হামলার ঘটনা ঘটেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


