Rerrorist Arrested in Delhi: শনিবার, ঐ মডিউলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ধৃতরা প্রত্যেকে ভারতের রাজধানীতে বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের দাবি। পুলিশের স্পেশাল সেলের ইস্টার্ন রেঞ্জের তরফ থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই এই অভিযান চালানো হয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র দাবি করেছে।
Rerrorist Arrested in Delhi: বড়সড় হামলার ছক বানচাল। ভারতে বড়সড় হামলার ছক আইএসআই-এর (terrorist arrested in Delhi)? দিল্লি পুলিশের হাতে পাকড়াও সাত জঙ্গি, জারি করা হল রেড অ্যালার্ট। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স তথা আইএসআই-এর সঙ্গে সরাসরি যুক্ত একটি সন্ত্রাসবাদী চক্রকে হাতেনাতে ধরল দিল্লি পুলিশ (terror module busted in Delhi)।

ভারতে বড়সড় হামলার ছক আইএসআই-এর?
শনিবার, ঐ মডিউলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ধৃতরা প্রত্যেকে ভারতের রাজধানীতে বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের দাবি। জানা যাচ্ছে, পাকিস্তান ভিত্তিক গ্যাংস্টার এবং আইএসআই মদতপুষ্ট মডিউলের নেতা শাহজাদ ভাট্টি ও তাঁর সহযোগী আজমল গুজ্জরের সঙ্গে সরাসরি ধৃত এই ৭ জঙ্গির যোগাযোগ ছিল। দিল্লি পুলিশ সূত্রে এমনটাই খবর।
পুলিশের স্পেশাল সেলের ইস্টার্ন রেঞ্জের তরফ থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই এই অভিযান চালানো হয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র দাবি করেছে। পুলিশ দাবি করছে, ধৃত সন্ত্রাসবাদীরা দিল্লি কিংবা আশপাশের কোনও এলাকায় বড়সড় নাশকতার ছক কষছিল। পাশাপাশি তাদের কাছ থেকে দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্যের স্পর্শকাতর জায়গার ছবি এবং সেই বিষয়ক একাধিক তথ্য উদ্ধার করা হয়েছে।
দিল্লি পুলিশের হাতে পাকড়াও সাত জঙ্গি, জারি রেড অ্যালার্ট
সেইসঙ্গে, ধৃতদের মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলি পরীক্ষা করে সম্ভাব্য হামলার স্থান সম্পর্কে নিশ্চিত হতে জোরদার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। অন্যদিকে, এই সাত জঙ্গিকে গ্রেফতারের পরেই দিল্লি সহ আশপাশের গোটা এলাকা জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
অস্ত্র এবং মাদক চোরাচালানের সঙ্গেও তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে নিঃসন্দেহে এটি একটি বড় অপারেশন দিল্লি পুলিশের তরফ থেকে। দিল্লি পুলিশের হাতে পাকড়াও সাত জঙ্গি, জারি করা হল রেড অ্যালার্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


